জোহানেসবার্গ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৈরি হয়ে গেছে দশজনের প্রাথমিক তালিকা। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে এদের কোনো একজনের হাতে উঠবে 'গোল্ডেন বল' ট্রফি।
দশজনের তালিকায় স্পেনের খেলোয়াড় রয়েছেন সর্বাধিক তিন জন। নেদারল্যান্ডস এবং জার্মানির দু'জন করে আছেন এই তালিকায়। এক জন করে খেলোয়াড় এ তালিকায় রয়েছেন উরুগুয়ে, আর্জেন্টিনা এবং ঘানার।
স্পেনের তিন খেলোয়াড় হচ্ছেন মধ্য-মাঠের দুই সেনাপতি আন্দ্রেস ইনিয়েস্তা এবং জাভি। অপরজন আক্রমণভাগের সেরা তারকা ডেভিড ভিয়া। নেদারল্যান্ডসের ওয়েসলি
bdnews24