২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ জার্মান দলটির সামনে উজ্জ্বল ভবিষ্যৎ

ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের কাছে বিশ্বকাপের সেমিফাইনালে ১-০ গোলে হারলেও তারুণ্য নির্ভর জার্মানি দলের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 03:24 PM

Updated : 25 Aug 2022, 01:32 PM

ডারবান, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের কাছে বিশ্বকাপের সেমিফাইনালে ১-০ গোলে হারলেও তারুণ্য নির্ভর জার্মানি দলের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। বিগত প্রায় ৭৫ বছরের মধ্যে জার্মানিতে এমন উদীয়মান ফুটবল দল দেখা যায়নি। বিশ্বকাপের এবারের আসরে অন্যতম আলোচিত বিষয় ছিল জার্মানির কাছে হেরে ইংল্যান্ড ও আর্জেন্টিনার বিদায়। ৪-১ গোলে হেরে ইংল্যান্ড বিশ্বকাপের দ্বিতীয় পর্ব থেকেই দেশে ফেরে। আর কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ ব্যবধানে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। একই ব্যবধানে জোয়াকিম লোর দল তাদের উদ্বোধনী ম্যাচে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আর্জেন্টিনাকে দ্রুতলয়ের আক্রমণাত্মক ফুটবল খেলেই হারিয়েছে জার্মানি। অভিজ্ঞতা না থাকলেও তরুণদের শক্তি ও দৃঢ়তা দিয়ে দুরুন্ত দল হিসেবে নিজেদেরকে তুলে ধরেছে দলটি। মুগ্ধ করেছে ফুটবল বিশ্বকে । তবে জার্মানি তাদের সেরা খেলাটা দেখাতে পারেনি স্পেনের বিপক্ষে। ২০০৮ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে একই ভাবে স্পেনের কাছে হেরেছিল জার্মানি। চোটের জন্য দলকে বাদ পড়া সাবেক অধিনায়ক মাইকেল বালাককে ছাড়াই বিশ্বকাপে আসে জার্মানি। বালাক ছাড়াও চোটের জন্য দল থেকে বাদ পড়ে যায় আরো চারজন অভিজ্ঞ খেলোয়াড়। তাই কোচ জোয়াকিম লো দলে ডাকেন নতুন ছয় খেলোয়াড় সামি খেদিরা, টমাস মুলার, মেসুট ওজিল, জেরোম বোয়াটেঙ্গ, টনি ক্রুস ও হলজার ব্যাডস্টুবারদের। জিতেছেন তারা ২০০৯ সালের অনেুার্ধ