২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে কঠোর নিরাপত্তা

বিশ্বকাপের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে ফিফা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 12:17 PM

Updated : 25 Aug 2022, 01:33 PM

জোহানেসবার্গ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে ফিফা কর্তৃপক্ষ। বুধবারের জার্মানি-স্পেনের খেলায় ইতালির একজন ফুটবলভক্ত ভুভুজেলা নিয়ে মাঠে ঢুকে পড়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। ফিফার মুখপাত্র নিকোলাস ম্যাইনগট জানান, ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামের ফাইনাল ম্যাচে রোববার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে মাঠে নামবে নেদারল্যান্ডস ও স্পেন। তবে তার আগের দিন পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে উরুগুয়ে ও জার্মানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ ১৭৫৫ ঘ.