২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নতুন চ্যাম্পিয়ন দেখবে ফুটবল দুনিয়া

বর্তমান ও সাবেক চ্যাম্পিয়ন, সব দলই বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে। তাই এবার ফুটবল বিশ্ব দেখবে নতুন চ্যাম্পিয়ন। তিনবারের চ্যাম্পিয়ন জার্মানিকে বুধবার ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে স্পেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 09:06 PM

Updated : 25 Aug 2022, 01:26 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান ও সাবেক চ্যাম্পিয়ন, সব দলই বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে। তাই এবার ফুটবল বিশ্ব দেখবে নতুন চ্যাম্পিয়ন। তিনবারের চ্যাম্পিয়ন জার্মানিকে বুধবার ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে স্পেন। জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে রোববার ফাইনালে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। দু'বার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি ওলন্দাজরা। বিশ্বকাপে ১৩ বার খেললেও এবারই প্রথম সেমিফাইনালে ওঠে স্পেন। অন্যদিকে দু'বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে খেলেছে নেদারল্যান্ডস। 'টোটাল' ফুটবলের জনক ইয়োহান ক্রুয়েফের নেতৃত্বে ১৯৭৪ ও ১৯৭৮ সালে তারা উঠেছিল ফাইনালে। কিন্তু অধরাই রয়ে যায় শিরোপা। ৩২ বছর পর আবারো ফাইনালে ওঠে নেদারল্যান্ডস। বিশ্বকাপ ফুটবলের ইতিহাস গড়ার দিন রোববার। স্পেন-নেদারল্যান্ডস, যে দলই জিতবে সে দলই হবে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন। রেকর্ড পাঁচবার বিশ্বকাপের শিরোপা জেতে ব্রাজিল। ইতালি চারবার। তিনবার জার্মানি। দু'বার করে উরুগুয়ে ও আর্জেন্টিনা। ফ্রান্স এবং ইংল্যান্ড একবার করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এবার কার পালা, নেদারল্যান্ডস না স্পেনের? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/০২৫৯ ঘ.