২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাডোনার ভাস্কর্য

আর্জেন্টিনায় যা ঘটছে তা হয়তো নিজেও প্রত্যাশা করেননি ডিয়েগো ম্যারাডোনা। বিশ্বকাপ জেতার জন্য দল নিয়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিদায় নেন কোয়ার্টার ফাইনালেই। তারপরও উষ্ণ অভ্যর্থনা মিলছে ভক্তদের কাছ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 03:12 PM

Updated : 25 Aug 2022, 01:27 PM

বুয়েনস আয়ার্স, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনায় যা ঘটছে তা হয়তো নিজেও প্রত্যাশা করেননি ডিয়েগো ম্যারাডোনা। বিশ্বকাপ জেতার জন্য দল নিয়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিদায় নেন কোয়ার্টার ফাইনালেই। তারপরও উষ্ণ অভ্যর্থনা মিলছে ভক্তদের কাছ থেকে। কোচ ম্যারাডোনা এবং আর্জেন্টিনা দলের পাশে ভক্তরা তো আছেনই, বাদ নেই রাজনীতিবিদরাও। প্রেসিডেন্ট নিজেই সংবর্ধনা দিতে চেয়েছিলেন। কিন্তু সে প্রস্তাব তারা সবিনয়ে ফিরিয়ে দেন। ম্যারাডোনা ও তার দলের সদস্যদের মতে, তারা এর যোগ্য নন। এবার আর্জেন্টিনার পার্লামেন্ট সদস্য হুয়ান কাবান্দে এক ধাপ এগিয়ে গিয়ে ম্যারাডোনার একটি ভাস্কর্য নির্মাণের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, ''ডিয়েগো ম্যারাডোনা আমাদের ফুটবলের আদর্শ। যখন ওর কথা ওঠে তখন খেলার ফল নিয়ে আমরা ভাবি না। ম্যারাডোনাই আমাদের কাছে মুখ্য।'' এ জন্যই ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক জীবন্ত কিংবদন্তীকে সম্মান জানিয়ে তার ভাস্কর্য নির্মাণের প্রস্তাব দেন হুয়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০৫৫ ঘ.