ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সবার নজর এখন আক্রমণভাগের সেরা দুই খেলোয়াড় স্পেনের ডেভিড ভিয়া ও জার্মানির মিরোস্লাভ ক্লোসার দিকে।
তাদের মধ্যে লড়াই চলছে 'গোল্ডেন বুট' জেতা নিয়ে। এবার সরাসরি একে অপরের মুখোমুখি হবেন তারা বুধবারের দ্বিতীয় সেমিফাইনালে।
গোন্ডেন বুটের দৌড়ে অবশ্য এগিয়ে আছেন ভিয়াই। পাঁচটি গোল করেছেন তিনিই। চার গোল করে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ক্লোসা। শুধু তাই নয়, বিশ্বকাপে ১৪ গোল করে এরই মধ্যে তিনি ধরে ফেলেছেন স্বদেশি গার্ড মুলারকে। আর একটি গোল করতে পারলেই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের রোনালদোকেও ছুঁয়ে ফেলবেন তিনি।
জার্মানির টমাস মুলারও চারটি গোল করেছেন। কিন্তু দু'বার হলুদ কার্ড দেখায় স্পেনের বিপক্ষে মাঠে থাকবেন না তিনি। এই মুহূর্তে ভিয়া ও ক্লোসার মধ্যে লড়াইটা সীমাবদ্ধ থাকলেও যোগ দিতে পারেন মুলার, যদি ফাইনালে ওঠে জার্মানি। এছাড়া নজর কাড়া খেলাও খেলছেন তিনি।
এবারের বিশ্বকাপে স্পেনের পক্ষে ছয় গোলের পাঁচটিই করেছেন ভিয়া। আর জার্মানির ১৩ গোলের মধ্যে ভিয়া করেছেন চারটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৪০ ঘ.
bdnews24