২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ মোহাম্মদ আসলামের পূর্বাভাস

মনে করেছিলাম বিশ্ব ফুটবলে এবার ইউরোপিয়ানদের দাপট কিছুটা হলেও কমছে। দক্ষিণ আমেরিকান দেশগুলো উঠে এসেছিল কোয়ার্টার ফাইনালে। কিন্তু সেমিফাইনাল শুরুর আগে দেখছি ভিন্ন চিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 03:27 PM

Updated : 25 Aug 2022, 01:19 PM

মনে করেছিলাম বিশ্ব ফুটবলে এবার ইউরোপিয়ানদের দাপট কিছুটা হলেও কমছে। দক্ষিণ আমেরিকান দেশগুলো উঠে এসেছিল কোয়ার্টার ফাইনালে। কিন্তু সেমিফাইনাল শুরুর আগে দেখছি ভিন্ন চিত্র। শুধু টিকে আছে উরুগুয়ে। মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে ওরা মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডসের। যেমনটা আমি আমার আগের কলামগুলোতে লিখেছিলাম, ইয়োহান ক্রুয়েফের সেই 'টোটাল' ফুটবল আবারো ফিরিয়ে এনেছে ওলন্দাজরা। অসাধারণ খেলছে ওরা। একজন ফুটবলার হিসেবে আমার যেটা মনে হয় মাঠে সাফল্য পেতে হলে সবার আগে দলটাকে এক সুতোয় গেঁথে নেয়া চাই। কোচ বার্ট ফন মারউইক সেই চেষ্টায় পুরোপুরি সফল। দক্ষিণ আফ্রিকায় প্রতিটি খেলাতেই উন্নতি করছে ওরা। ব্রাজিলের বিপক্ষে খেলাটাকেই যদি ধরি সেখানে কিন্তু আলাদা করে কাউকে নায়ক বলার সুযোগ নেই। পুরো নেদারল্যান্ডস দলটাই ভালো ফুটবল খেলেছে। ৪-৫-১ পদ্ধতিতে এবার খেলছে ডাচরা। মাঝ-মাঠের নিয়ন্ত্রণ নিয়েই ওরা বেশি ভাবে। মাঝ-মাঠে এ খেলাতেও ওয়েসলি