২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডস-উরুগুয়ে লড়াই হবে হাড্ডাহাড্ডি

ইতিহাস দু'দলেরই সঙ্গী। এক দল দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন। অপর দল দু'বারের রানার-আপ। কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে মঙ্গলবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে এই ইতিহাস পাল্টাতে মাঠে নামবে নেদারল্যান্ডস। আর উরুগুয়ে খেলতে নামবে ইতিহাস অক্ষুণ্ন রাখতে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 01:30 PM

Updated : 25 Aug 2022, 01:20 PM

কেপটাউন, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতিহাস দু'দলেরই সঙ্গী। এক দল দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন। অপর দল দু'বারের রানার-আপ। কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে মঙ্গলবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে এই ইতিহাস পাল্টাতে মাঠে নামবে নেদারল্যান্ডস। আর উরুগুয়ে খেলতে নামবে ইতিহাস অক্ষুণ্ন রাখতে । নিজেদের মাটিতে ১৯৩০ সালে বিশ্বকাপ জিতে নেয় উরুগুয়ে। দ্বিতীয়বার 'জুলেরিমে' ট্রফি জিতেছিল ১৯৫০ সালে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে। এরপর ১৯৫৪ এবং ১৯৭০ সালে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে তারা। এরপরই উরুগুয়ের ফুটবলের অধঃপতন। সেই ধ্বংসস্তুপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে উরুগুয়ে অনেকদিন ধরেই। এবারের বিশ্বকাপেও যে তারা আলোচিত দল ছিল তা কিন্তু নয়। কিন্তু সবাইকে চমকে দিয়েই উরুগুয়ে উঠে এসেছে শেষ চারে। তাই গোটা উরুগুয়ে এখন হারিয়ে যাওয়া সোনালি অতীত ফিরে পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে। ব্যতিক্রম নন কোচ অস্কার তাবারেজও। নেদারল্যান্ডসের কাছে বিশ্বকাপ ট্রফি এখনো অধরাই রয়ে গেছে। অথচ দু'বার শিরোপা জেতার একেবারে কাছে পৌঁছে গিয়েছিল তারা। ১৯৭৪ এবং ১৯৭৮ সালে 'টোটাল ফুটবলের' জনকরা বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। কিন্তু জোহান ক্রুয়েফ, জোহান নিসকেন্স, জনি রেপরা বিশ্বকাপ জিততে পারেননি। ১৯৭৪ সালে ওলন্দাজরা হেরে গিয়েছিল জার্মানির কাছে। আর ১৯৭৮ সালে হার মানে আর্জেন্টিনার কাছে। এরপর ১৯৮৮ সালে রুদ গুলিত, মার্কো ফন বাস্তেন, ফ্রাঙ্ক রাইকার্ডরা নেদারল্যান্ডসকে ইউরো চ্যাম্পিয়নের শিরোপা এনে দিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপ জিততে পারেননি তারাও। ১৯৯৮ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডস সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারে টাইব্রেকারে। এবার ওলন্দাজদের সামনে আরো একবার বিশ্বকাপ জয়ের হাতছানি। সামনে বাধা কেবল দু'টি। তার প্রথমটি উরুগুয়ের বিপক্ষে। শেষ আটের লড়াইয়ে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে তারা। দলকে ৪-৫-১ পদ্ধতিতে খেলাবেন কোচ বার্ট ফন মারউইক। রক্ষণভাগে গ্রেগরি ফন দার উইল এবং মাঝমাঠে নাইজেল লং খেলতে পারছেন না, দু'বার হলুদ কার্ড পাওয়ায়। তাদের জায়গা নিতে পারেন ইব্রাহিম আফেলে এবং রাফায়েল ফন দার ফার্ট। মাঝ-মাঠে হাল ধরবেন সেই ওয়েসলি