২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডস ছুটছে জয়ের পথে

নেদারল্যান্ডস অবশেষে নিজেদেরকে সামিল করলো বিশ্বকাপ জয়ের ফেবারিটদের কাতারে। ছিনিয়ে নিয়েছে তারা টানা ১৩ টি চমৎকার জয়। ফেবারিট ব্রাজিলকে হটিয়ে দিয়ে অ্যারিয়েন রোবেনের দল জিতেছে সেমিফাইনালের টিকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 10:47 AM

Updated : 25 Aug 2022, 01:18 PM

পোর্ট এলিজাবেথ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেদারল্যান্ডস অবশেষে নিজেদেরকে সামিল করলো বিশ্বকাপ জয়ের ফেবারিটদের কাতারে। ছিনিয়ে নিয়েছে তারা টানা ১৩ টি চমৎকার জয়। ফেবারিট ব্রাজিলকে হটিয়ে দিয়ে অ্যারিয়েন রোবেনের দল জিতেছে সেমিফাইনালের টিকেট। সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে একমাত্র নেদারল্যান্ডসই কোন খেলায় হারেনি। সব মিলিয়ে টানা ২৪টি খেলায় অপরাজিত তারা। যদিও চার বছর আগে ডাচরা বিদায় নিয়েছিল বিশ্বকাপের দ্বিতীয় পর্ব থেকে। আলোচিত ওই ম্যাচে ১৬ টি হলুদ কার্ড দেখে হেরেছিল পর্তুগালের বিপক্ষে। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয়ে ছিল ৪ জন ওলন্দাজ খেলোয়াড়। কিন্তু ব্রাজিলের বিপক্ষে তারা ছিল ধৈর্যশীল। ডাচরা প্রমাণ করেছে যে তারা জানে চূড়ান্ত পর্বে জিততে কি প্রয়োজন। কমলা রঙয়ের দল যে অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে শোধরে নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ২০০৬ সালে পর্তুগালের কাছে হারা দলটির সাতজন খেলোয়াড়ই খেলেছেন ব্রাজিলের বিপক্ষে। তাদের কেউই হলুদ-কার্ডের খড়গে পড়েননি। তবে নিজেল ডি জং ও গ্রেগোরি ফন ডার উইয়েল খেলতে পারবে না সেমিফাইনালে, উরুগুয়ের বিপক্ষে। তারা দু'জনই এবার প্রথম দলে জায়গা পেয়েছেন। জয়ের দৌঁড়ে পিছিয়ে পড়ে এই প্রথম তারা কোনো এক খেলায় জিতলো। তা আবার ব্রাজিলের বিপক্ষে। বাছাই পর্বে স্কটল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও মেসিডোনিয়ার সঙ্গে খেলে বার্ট ফন মারউইকের দল সহজেই উঠে আসে বিশ্বকাপে। চূড়ান্ত পর্বে হারিয়েছে ডেনমার্ক, জাপান, ক্যামেরুন, স্লোভাকিয়া ও ব্রাজিলের মতো দল গুলোকে। ব্রাজিলকে হারিয়ে তারা বিশ্বকে প্রমাণ করেছে পিছিয়ে পড়েও সাহস ও সহিষ্ণুতা দিয়ে ম্যাচ জেতা সম্ভব। কারণ প্রথমার্ধে রবিনহোর গোলে এগিয়ে ছিল ব্রাজিল এবং বিরতির আগ পর্যন্ত গোলের অনেক নিশ্চিত সুযোগ হাত ছাড়া করে দুঙ্গার দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/১৬৩০ ঘ.