জোহানেসবার্গ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেদারল্যান্ডস-উরুগুয়ে সেমিফাইনালের বাকি আছে মাত্র তিনদিন। অথচ চোট পেয়েছেন রবিন ফন পার্সি। তাই তাকে হাসপাতালে নেয়া হয়েছে স্ক্যান করার জন্য।
দলের কোচ বাট ফন মারউইক চাইছেন, ব্রাজিলের বিপক্ষে যে দলকে মাঠে নামিয়েছিলেন সেই দলকেই তিনি খেলাতে চান উরুগুয়ের বিপক্ষে। তাই পার্সির চোট চিন্তার ভাঁজ ফেলেছে কোচের কপালে।
রক্ষণভাগের খেলোয়াড় জরিস মাতিসেনকেও স্ক্যান করানোর জন্য হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন মারউইক। হাঁটুতে চোট পেয়েছেন তিনি।
পার্সির চোট বড় কিছু নয় বলে আশা করছেন নেদারল্যান্ডসের কোচ। তবে স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তিনি।
কোয়ার্টার ফাইনালে শুক্রবার ব্রাজিলকে ২-১ গোলে হারায় নেদারল্যান্ডস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৪৫ ঘ.
bdnews24