ব্রাসিলিয়া, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেলিপ মেলোকে দেশে ফিরতে মানা করেছেন ব্রাজিলের আক্রমণভাগের সাবেক খেলোয়াড় রোনালদো। নেদারল্যান্ডসের কাছে হারের সব দায় তিনি চাপিয়েছেন মেলোর ওপর।
খেলার ৫৩ মিনিটে মেলো একটি আত্মঘাতী গোল করে বসেন। শুধু তাই নয়, অ্যারিয়েন রোবেনকে বুট দিয়ে আঘাত করে লাল-কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্যও হন তিনি। ব্রাজিলের ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন মূলত শেষ হয়ে যায় তখনই।
মেলোর এই দায়িত্ব-জ্ঞানহীন খেলার জন্য সমালোচনার ঝড় উঠেছে ব্রাজিলে। শুধু তাই নয়, চটে আছে সমর্থকরা। দেশে ফিরলে মেলো কোনো অঘটনের শিকার হলেও হতে পারেন। তাই রোনালদো দলের সঙ্গে তাকে সাও পাওলোতে না ফিরতে বলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯১৭ ঘ.
bdnews24