২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরে বিদায় নেবেন ডুঙ্গা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের দায়-দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন দলের কোচ কার্লোস ডুঙ্গা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 07:19 PM

Updated : 25 Aug 2022, 01:09 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের দায়-দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন দলের কোচ কার্লোস ডুঙ্গা। পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় ব্রাজিল। হারের পর ডুঙ্গা বলছেন, "আমি ব্রাজিল দলের কোচ। ব্যাপক দায়-দায়িত্ব রয়েছে আমার।" দেশে ফেরার পর তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন ৪৬ বছর বয়সী ডুঙ্গা। কার্লোস আলবার্তো পেরেইরার কাছ থেকে ডুঙ্গা দায়িত্ব নেন ২০০৬ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০১১৪ ঘ.