২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরের ইচ্ছা

ঈশ্বর আর্জেন্টিনাকে ফাইনালে দেখতে চায়। এমনটাই মনে করছেন আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 02:40 PM

Updated : 25 Aug 2022, 01:10 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈশ্বর আর্জেন্টিনাকে ফাইনালে দেখতে চায়। এমনটাই মনে করছেন আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। এক টেলিভিশন সাক্ষাৎকারে কোচ ম্যারাডোনা জোর দিয়ে বলেন, "তার দল বিশ্বকাপের ফাইনালে যাবেই। কারণ ঈশ্বর চান ১১ জুলাইয়ের ফাইনালে আর্জেন্টিনা থাকুক।" সে সময় টেলিভিশনে দেখা যায় আর্জেন্টিনার তরুণ এক দল ভক্ত চিৎকার করে বলছেন, ডিয়েগো আমরা ফাইনালে যেতে চাই। আশা করি আমাদের এ স্বপ্ন পূরণ হবে। জার্মানির বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা বলেন, "আমার বাবা আমাকে বলেছেন, যদিও তিনি কিছুটা অসুস্থ তারপরও আমরা ফাইনালে গেলে খেলা দেখতে তিনি দক্ষিণ আফ্রিকা আসবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০২৩ ঘ.