২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লোসার শততম ম্যাচ

তৃতীয়বারের মতো জার্মানির হয়ে বিশ্বকাপে খেলছেন মিরোস্লাভ ক্লোসা। জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই ভাববেন অবসরের কথা। কিন্তু তার আগে ঈর্ষনীয় এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 01:26 PM

Updated : 25 Aug 2022, 01:10 PM

কেপটাউন, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয়বারের মতো জার্মানির হয়ে বিশ্বকাপে খেলছেন মিরোস্লাভ ক্লোসা। জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই ভাববেন অবসরের কথা। কিন্তু তার আগে ঈর্ষনীয় এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে তিনি। কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে শনিবারের কোয়ার্টার ফাইনাল খেলাটি মিরোস্লাভ ক্লোসার শততম ম্যাচ। ৯৯টি আন্তর্জাতিক খেলায় ৫০টি গোল করেছেন ক্লোসা। জীবন্ত কিংবদন্তী পেলের পাশাপাশি বিশ্বকাপে তিনিও করেছেন ১২টি গোল। ১৫ গোল করে বিশ্বকাপের ইতিহাসে সবার ওপরে রয়েছেন ব্রাজিলের রোনালদো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯১৮ ঘ.