২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দ. কোরিয়ার কোচের পদত্যাগ

বিশ্বকাপের নক-আউট পর্ব থেকে দক্ষিণ কোরিয়া বিদায় নেওয়ার পর পদত্যাগ করেছেন কোচ হু জং মু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 12:58 PM

Updated : 25 Aug 2022, 01:10 PM

সিউল, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের নক-আউট পর্ব থেকে দক্ষিণ কোরিয়া বিদায় নেওয়ার পর পদত্যাগ করেছেন কোচ হু জং মু। হু সাংবাদিকদের বলেন, "দক্ষিণ কোরিয়ায় অনেক ফুটবল বিশেষজ্ঞ আছেন। আমার উচিত তাদের সুযোগ দেয়া।" দ্বিতীয় পর্বের শেষ ১৬ এর খেলায় উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে যায় দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া মোট সাতবার অংশ নেয়। ২০০২ বিশ্বকাপে দলটি পৌঁছেছিল সেমিফাইনালে। তবে জার্মানির কাছে ১-০ গোলে হেরে যায় তারা। তখন দলের কোচ ছিলেন নেদারল্যান্ডসের গাস হিডিঙ্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৪৮ ঘ.