ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবলে নিষিদ্ধ হতে পারে নাইজেরিয়া। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, নাইজেরিয়া সরকার ফুটবলে অনাকাক্সিক্ষত হস্তক্ষেপ বন্ধ না করলে দেশটিকে নিষিদ্ধ করা হবে।
বিশ্বকাপে বাজে খেলার জন্য নাইজেরিয়ার জাতীয় ফুটবল দলকে দু'বছরের জন্য নিষিদ্ধ করেছেন সে দেশের প্রেসিডেন্ট গুডলাক জনাথন।
ফিফা জানিয়েছে, সব খেলোয়াড়কে এভাবে নিষিদ্ধ করার মতো খারাপ আর কিছুই হতে পারে না।
জনাথন সরকার বুধবার নাইজেরিয়া ফুটবল ফেডারেশনকে বাতিল করেছে। গঠন করেছে অন্তর্বর্তীকালীন বোর্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১৩০ ঘ.
bdnews24