২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন মেক্সিকোর কোচ

পদত্যাগ করেছেন মেক্সিকোর কোচ হাভিয়ের অ্যাগুইরে। নকআউট পর্বে আর্জেন্টিনার কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার পর তিনি সরে দাঁড়ান তার পদ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 03:16 PM

Updated : 25 Aug 2022, 01:07 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পদত্যাগ করেছেন মেক্সিকোর কোচ হাভিয়ের অ্যাগুইরে। নকআউট পর্বে আর্জেন্টিনার কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার পর তিনি সরে দাঁড়ান তার পদ থেকে। এ নিয়ে পঞ্চমবারের মত বিশ্বকাপের দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিল মেক্সিকো। মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে অ্যাগুইরে বলেন, দলের হারের জন্য তিনি নিজেই দায়ী। বিশ্বকাপের ইতিহাসে দু'বার কোয়ার্টার ফাইনালে উঠেছে মেক্সিকো, ১৯৭০ ও ১৯৮৬ সালে। এ দু'বারই ছিল তারা স্বাগতিক দেশ। মেক্সিকোর এই কোচকে ১৫ মাস আগে দ্বিতীয়বারের মতো নিয়োগ দেয়া হয়েছিল। এর আগে ২০০২ সালের বিশ্বকাপেও দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেবার যুক্তরাস্ট্রের কাছে হেরে বিদায় নেয় তার দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১০৫ ঘ.