২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আমেরিকার দাপট

দক্ষিণ আমেরিকার দাপট স্পষ্ট হয়ে উঠেছে এবারের বিশ্বকাপে। কিন্তু দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে ইউরোপের বড় দল গুলোর জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 01:09 PM

Updated : 25 Aug 2022, 01:08 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আমেরিকার দাপট স্পষ্ট হয়ে উঠেছে এবারের বিশ্বকাপে। কিন্তু দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে ইউরোপের বড় দল গুলোর জন্য। বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইতালি ও রানার-আপ ফ্রান্সকে। ধুঁকতে ধুঁকতে দ্বিতীয় পর্বে উঠেছে ইংল্যান্ড, জার্মানি ও স্পেনের মতো নামিদামি দল। দ্বিতীয় পর্বে অবশ্য দক্ষিণ আমেরিকার কোনো দল নয়, ইউরোপের দল জার্মানির কাছে হেরেই বিদায় নেয় ইংল্যান্ড। দক্ষিণ আমেরিকার পাঁচটি দলই দাপটের সঙ্গে দ্বিতীয় পর্বে উঠেছে। আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে ও প্যারাগুয়ে স্ব স্ব গ্র"প চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় পর্বে ওঠে। চিলি দ্বিতীয় পর্বে 'এইচ" গ্র"পে রানার-আপ হয়ে। কিন্তু চিলি দক্ষিণ আমেরিকার অপর দল ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে বিদায় নেয়। তবে কোয়ার্টার ফাইনালের আটটি দলের মধ্যে চারটি দলই দক্ষিণ আমেরিকার; আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগয়ে ও প্যারাগুয়ে। এই চারটি দলের মধ্যে শিরোপার দাবিদার যে আর্জেন্টিনা ও ব্রাজিল, এ ব্যাপারে সন্দেহ নেই কারো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৫০ ঘ.