ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্দেহ নেই, জমজমাট একটি ম্যাচের অপেক্ষায় আছে পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়াম। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলবে অনেকের মতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দল ব্রাজিল ও ইউরোপের ফুটবল শক্তি নেদারল্যান্ডস।
উত্তর কোরিয়া ও আইভরি কোস্টকে হারিয়ে এবং পর্তুগালের সঙ্গে সহজেই ড্র করে গ্র"প চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় পর্বে ওঠে ব্রাজিল। কিন্তু শেষ ১৬-এর খেলায় ভয়ঙ্কর হয়ে ওঠে তারা। ৩-০ গোলে স্রেফ উড়িয়ে দেয় চিলিকে।
কিন্তু ব্রাজিল কেন এত জনপ্রিয়? কেননা 'সুন্দর খেলাটিতে তারা ফুটিয়ে তোলে ফুটবলের শিল্প'। এক সময়ের মাঝ-মাঠের রক্ষণাত্মক ফুটবলার কার্লোস ডুঙ্গার ব্রাজিল এখন খেলায় জেতে বটে, কিন্তু শিল্প আর নান্দনিকতার দেখা মেলে না। কেননা শিল্পের চেয়ে ডুঙ্গার কাজে জয় বড়। ২০০৭ সালে কোপা আমেরিকা, ২০০৯ সালে কনফেডারেশন কাপ জয়ের পর বাছাই পর্বে শীর্ষ দল হিসেবে দক্ষিণ আফ্রিকার টিকেট পেয়েছে তারা।
বিশ্বকাপে কখনো কখনো ব্রাজিলের খেলায় লাতিন ফুটবলের নান্দনিকতা ফুটে উঠলেও তা ছিল কালে-ভদ্রে। কিন্তু চিলিকে এক গোল দেয়ার পরই যেন জেগে ওঠে ব্রাজিল। সুন্দর খেলাটি খেলতে থাকে আরো সুন্দর করে। তার ফলও পায় হাতেনাতে। আরো দু'টি গোল দিয়ে ম্যাচ জিতে নেয় ৩-০ গোলে।
অনেকের মতে বিশ্বের সবচেয় বিপজ্জনক দল ব্রাজিল। পাল্টা আক্রমণ চালাতে রীতিমতো ওস্তাদ, সঙ্গে গতিও থাকে প্রচণ্ড। আর নেদারল্যান্ডসের রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট হয়েছে তাদের গ্র"প পর্বে ও শেষ ১৬-এর খেলায়। মূলত একেই কাজে লাগানোর চেষ্টা করবেন ব্রাজিলের আক্রমণভাগের খেলোয়াড় কাকা ও রবিনহো। ডুঙ্গাও হয়তো বেছেন নেবেন ৪-৩-২-১ পদ্ধতি।
তবে কম যায় না নেদারল্যান্ডসও। দক্ষিণ আফ্রিকায় একটি খেলাতেও হারেনি। গ্র"প পর্বে ডেনমার্ক, জাপান ও ক্যামেরুনকে হারানোর পর দ্বিতীয় পর্বে স্লোভাকিয়াকে হারিয়ে সহজেই উঠে যায় শেষ আটে। ওলন্দাজরা ব্রাজিলের বিপক্ষে ৪-৩-২-১ পদ্ধতি বেছে নেবে বলে ধারণা করা হচ্ছে। মাঝ-মাঠ ও বলের দখল নিতে তাদের জন্য এটিই সবচেয়ে কার্যকরী উপায়।
রোবেন ভ্যান পার্সি এখনো নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি। চোট থেকে কেবল সেরে উঠেছেন আরজেন রোবেন। এখন পর্যন্ত নজর কাড়া খেলা খেলছেন ওয়েসলি
bdnews24