২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এলানোর বিশ্বকাপ অনিশ্চিত

চোটের কারণে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের মাঝমাঠের খেলোয়াড় এলানোর। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলছেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 01:22 PM

Updated : 25 Aug 2022, 01:04 PM

জোহানেসবার্গ, জুন ৩০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের মাঝমাঠের খেলোয়াড় এলানোর। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলছেন না তিনি। দলের ডাক্তার হোসে লুই রুনকো জানিয়েছেন, চোটের জন্য আসলে বাকি বিশ্বকাপেই এলানোর খেলা অনিশ্চিত হয়ে গেছে। তার পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে আরো এক সপ্তাহ লাগবে বলে মনে করছেন রুনকো। ব্রাজিলের হয়ে গ্র"প পর্বে প্রথম দু'ম্যাচে দু' গোল করেছিলেন এলানো। কিন্তু আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে হাঁটুতে ব্যথা পান তিনি। তাকে কড়া ট্যাকল করেছিলেন আইভরি কোস্টের রক্ষণভাগের এক খেলোয়াড়। তারপর থেকেই মাঠের বাইরে এলানো। পর্তুগালের বিপক্ষে গ্র"প পর্বের শেষ ম্যাচ এবং দ্বিতীয় পর্বে চিলির বিপক্ষে ম্যাচ দুটি তিনি খেলেননি। শুক্রবার পর্যন্ত এলানোকে পুরোপুরি বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার। তারপর তাকে হালকা অনুশীলনের অনুমতি দিয়েছেন তিনি। হাঁটুতে এখনো ব্যথা অনুভব করছেন এলানো। প্রয়োজনে তার আরো পরীক্ষা হবে বলে জানা গেছে। তবে এলানোর পরিবর্তে এখনো বিশ্বকাপ দলে কোনো বদলি খেলোয়াড় আনার কথা ভাবছে না ব্রাজিলিয়ান শিবির। সেটি আনতে হলে ফিফার অনুমোদন লাগবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/ ১৯১০ ঘ.