২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দলের প্রতি দুঙ্গার অবিচল আস্থা

নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের খেলা নিয়ে বেশ আশাবাদী ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। আস্থা রাখছেন তিনি নিজ দলের প্রতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 12:27 PM

Updated : 25 Aug 2022, 01:04 PM

জোহানেসবার্গ, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের খেলা নিয়ে বেশ আশাবাদী ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। আস্থা রাখছেন তিনি নিজ দলের প্রতি। সোমবার চিলির বিপক্ষে ৩-০ গোলের সহজ জয়ের পর নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখছে দুঙ্গার দল ব্রাজিল। যদিও দুঙ্গা মানছেন কাজটা সহজ হবে না। তাদেরকে নেদারল্যান্ডসের বিপক্ষে সেরাটা খেলতে হবে। কারণ এখনো পর্যন্ত নেদারল্যান্ডস ও আর্জেন্টিনাই কেবল সব গুলো ম্যাচে জিতেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে এখনো খেলা অনিশ্চিত এলানোর। ফিলিপে মেলো পুরো ফিট নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/এমএইচ/ ১৮২৫ ঘ.