২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদয় ভেঙে গেছে রোনালদোর

স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর হতাশায় ভেঙে পড়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার দ্বিতীয় পর্বে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে উঠে যায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 12:24 PM

Updated : 25 Aug 2022, 01:05 PM

লিসবন, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর হতাশায় ভেঙে পড়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার দ্বিতীয় পর্বে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে উঠে যায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ২৫ বছর বয়সী রোনালদো আরো একবার তার ক্লাব পারফরমেন্স জাতীয় দলের হয়ে দেখাতে ব্যর্থ হয়েছেন। স্পেনের বিপক্ষে হেরে তার সরল স্বীকারোক্তি ''আমার হৃদয় ভেঙে গেছে। এতটা হতাশ আগে আর কখনো হইনি। মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে। এই অকল্পনীয় দুঃখ কিভাবে দূর করব জানি না।'' বিশ্বকাপে চার ম্যাচের তিনটিতে গোল করতে পারেনি পর্তুগাল। কেবল গ্র"প পর্বে উত্তর কোরিয়াকে হারায় ৭-০ গোলে। ওই ম্যাচে প্রায় দুই বছর পর জাতীয় দলের হয়ে ফের গোল পান রোনালদো। স্পেনের কাছে হারের কোনো ব্যাখ্যা দিতে রাজি হননি ২০০৮ সালের বর্ষসেরা এই ফুটবলার। সেই দায় তিনি চাপিয়ে দিয়েছেন কোচ কার্লোস কুইরোজের কাধে। বলেছেন ''আমি অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এর বেশি কিছু বলতে চাই না। বাকিটা আপনারা জানুন কোচের কাছ থেকে।'' এ থেকেই অনেকের ধারনা জন্মেছে কুইরোজের সঙ্গে সম্পর্ক মোটেই ভাল যাচ্ছে না রোনালদোর। তবে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারটি আরো একবার বলেছেন বিশ্বকাপ থেকে এত আগে তিনি বিদায় নিতে চাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/১৮১০ ঘ.