কেপটাউন, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন।
খেলার ৬২ মিনিটে ইউরো চ্যাম্পিয়নদের পক্ষে জয়সূচক গোলটি করেন ডেভিড ভিয়া। এবারের বিশ্বকাপে এটি ভিয়ার চতুর্থ গোল। সর্বাধিক গোলদাতার তালিকায় যোগ দিলেন তিনি আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েন ও রবার্ত ভিতেকের সঙ্গে।
শেষ আটে স্পেন মুখোমুখি হবে প্যারাগুয়ের।
ম্যাচে লাল কার্ড দেখেন পর্তুগালের রিকার্ডো কস্তা।
কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে শুরু থেকেই স্পেন চেপে ধরে পর্তুগালকে। প্রথম মিনিটেই ডান প্রান্ত দিয়ে পর্তুগালের বিপদ সীমানায় ঢুকে পড়েন ফার্নান্দো তোরেস। এরপরই ডান পায়ে তীব্র শট নেন। ঝাঁপিয়ে পড়ে বলটি আটকান পর্তুগাল গোলরক্ষক এদোয়ার্দো।
মিনিটখানেক পর ফের স্পেনের ডেভিড ভিয়ার শট ঠেকান এদোয়ার্দো। ৬ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে আবারো শট নেন। সেটিও ফিরিয়ে দেন এদোয়ার্দো।
প্রাথমিক আক্রমণের ঝড় সামলে পাল্টা আক্রমণ চালায় পর্তুগাল। গোল না পেলেও আদায় করে নেয় দু'টি কর্ণার। তবে গোল করতে পারেনি।
খেলার ১৬ মিনিটে ফ্রি-কিক পায় পর্তুগাল। বক্সের ডান প্রান্ত থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্বল শট ধরতে কোনো অসুবিধা হয়নি
bdnews24