পোর্ট এলিজাবেথ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিল-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল দেখার হিড়িক পড়েছে ফুটবল-আমোদীদের মধ্যে। তাই পোর্ট এলিজাবেথের টিকেট বিক্রয় কেন্দ্রে উপচে পড়ছে ভীড়। টিকেটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে ফুটবল অনুরাগীদের।
পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল সোমবার ৩-০ গোলে চিলিকে হারায়। দু'বারের রানার-আপ নেদারল্যান্ডস ২-১ ব্যবধানে জেতে স্লোভাকিয়ার বিপক্ষে।
চারটি ক্যাটাগরিতে টিকেট বিক্রি হচ্ছে। টিকেটের সব চেয়ে কম দাম ৭০ ডলার। আর সব চেয়ে বেশি দামের টিকেট ২৭৫ ডলার।
এই প্রথমবারের মতো নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামের ৪২,২৮৬ আসনের সব টিকেট বিক্রি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। যদিও আগের ছয় ম্যাচেই অনেক আসন খালি পড়ে ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯২৬ ঘ.
bdnews24