২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে ভিডিও-ফুটেজ

ক্রিকেটে ভিডিও ফুটেজের ব্যবহার হয়ে আসছে অনেকদিন ধরে। এবার ফুটবলেও এই প্রযুক্তির ব্যবহার করা হতে পারে। বিষয়টি নিয়ে আগামী মাসে ফিফার একটি প্যানেলে আলোচনা হবে বলে জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 12:04 PM

Updated : 25 Aug 2022, 01:01 PM

জোহানেসবার্গ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটে ভিডিও ফুটেজের ব্যবহার হয়ে আসছে অনেকদিন ধরে। এবার ফুটবলেও এই প্রযুক্তির ব্যবহার করা হতে পারে। বিষয়টি নিয়ে আগামী মাসে ফিফার একটি প্যানেলে আলোচনা হবে বলে জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। রেফারির ভুলে দ্বিতীয় পর্ব থেকে ইংল্যান্ড ও মেক্সিকোর বিদায়ে ক্ষমাও চেয়েছেন তিনি। বলেন, দুই দলের কর্মকর্তাদের কাছে আমি ক্ষমা চেয়েছি এবং তারাও ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখেছে পুরো বিষয়টিকে। জার্মানির বিরুদ্ধে ইংল্যান্ড খেলাটি ২-২ গোলে সমতা এনেই ফেলেছিল। কিন্তু রেফারি গোলটি বাতিল করে দেন। আর আর্জেন্টিনা এগিয়ে যায় অফ-সাইড গোলে। শেষ পর্যন্ত জার্মানি খেলায় যেতে ৪-১ গোলে। ৩-১ গোলে জেতে আর্জেন্টিনা। ভিডিও ফুটেজের প্রয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ফিফার নিয়ম-কানুন প্রণয়ন সংক্রান্ত প্যানেলে এ ব্যাপারে আলোচনা হবে আগামী মাসে, ওয়েলসে। নিয়ত পরিবর্তনের এই যুগে পরিবর্তন নিয়ে আলোচনা না করা কাণ্ডজ্ঞানহীন কাজ হবে বলে তিনি মনে করেন। ফিফা প্রেসিডেন্ট বলেন, কিছু পরিবর্তন যে আনতে হবে তা নিশ্চিত। কিন্তু বিশ্বকাপ চলার সময় তো নিয়ম-কানুনে কোনো পরিবর্তন আনা যায় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫৪ ঘ.