২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির গোল না পাওয়া, চিন্তিত নন কোচ

বিশ্বকাপে গোল করে সবার চোখ ধাঁধিয়ে দিবেন আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় লিওনেল মেসি, এমন প্রত্যাশায় দিন গুণছে তার ভক্ত-অনুরাগীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 03:20 PM

Updated : 25 Aug 2022, 12:56 PM

জোহানেসবার্গ, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে গোল করে সবার চোখ ধাঁধিয়ে দিবেন আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় লিওনেল মেসি, এমন প্রত্যাশায় দিন গুণছে তার ভক্ত-অনুরাগীরা। বিশ্বকাপের প্রথম পর্বে গোল পাননি তিনি। কিন্তু গোলের জন্য বল বানিয়ে দিয়েছেন কয়েকটি। নক-আউট পর্বেও গোল পাননি মেসি। তবে আশা ছাড়েনি তার ভক্তরা। আস্থা রাখছেন প্রিয় তারকার ওপর। তাদের বিশ্বাস, সময় হলেই মেসি প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেবেন ঠিকই। শুরু থেকেই ভালোই খেলছেন মেসি। দর্শকদের প্রশংসাও কুড়িয়েছেন প্রচুর। বিশ্বকাপে প্রথম গোল করার জন্য এখন তিনি নিজেই প্রতিক্ষায় দিন গুনছেন। প্রথম পর্বে গোল করতে ব্যর্থ হন কার্লোস তেভেজও। তবে নক-আউট পর্বে মেক্সিকোর বিপক্ষে জোড়া গোল করে সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে দিয়েছে তেভেজ। যদিও তার প্রথম গোল নিয়ে বিতর্ক রয়েছে। অনেকেই বলছেন তেভেজ ছিলেন 'অফ-সাইডে'। আর্জেন্টিনার আরেক খেলোয়াড় গঞ্জালো হিগুয়েইন গোলের দেখা পেয়েছেন অনেক আগেই। শুধু তাই নয়, বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করেছেন তিনি। চার গোল দিয়ে সবার উপড়ে আছেন তিনি। মেসি গোল না পাওয়ায় মোটেই চিন্তিত নন কোচ ডিয়েগো ম্যারাডোনা। দলের সবার প্রতি রয়েছে তার অগাধ বিশ্বাস। তাই শনিবার কেপটাউনে কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে কোচ তার সেরা একাদশকেই মাঠে নামাতে চান কোনো পরিবর্তন ছাড়াই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১০৭ ঘ.