২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ের ভাবনা ক্লোসার

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শেষে জাতীয় দল থেকে অবসর নিতে পারেন জার্মানির ৩২ বছর বয়সী আক্রমণভাগের খেলোয়াড় মিরোস্লাভ ক্লোসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 02:21 PM

Updated : 25 Aug 2022, 12:57 PM

এরাসমিয়া, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শেষে জাতীয় দল থেকে অবসর নিতে পারেন জার্মানির ৩২ বছর বয়সী আক্রমণভাগের খেলোয়াড় মিরোস্লাভ ক্লোসা। এক সংবাদ সম্মেলনে সোমবার তিনি বলেন, "শরীর যতদিন ঠিক থাকবে ততোদিনই খেলে যাবো। কিন্তু বোঝা হয়ে দলে থাকতে চাই না। তার আগেই তরুণদের জায়গা দিয়ে সরে যাবো।' দ্বিতীয় পর্বে জার্মানি ৪-১ গোলে হারায় ইংল্যান্ডকে। খেলায় একটি গোলও করেন ক্লোসা। জার্মানির হয়ে তিনটি বিশ্বকাপে এ পর্যন্ত ১২টি গোল করেছেন পোলিশ বংশোদ্ভূত এই খেলোয়াড়। জার্মানির হয়ে ৯৯ ম্যাচে গোল করেছেন ৫০। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ব্রাজিলের রোনালদোর, ১৫টি। এরপরই রয়েছে জার্মানির গার্ড মুলার। ১৪ গোল করেছেন তিনি। এবারের বিশ্বকাপে তাই নতুন রেকর্ড যেন হাতছানি দিয়ে ডাকছে ক্লোসাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৫২ ঘ.