বিশ্বকাপের সত্যিকারের উত্তাপ দেখা গেলো এবার। ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে জার্মানি। কিন্তু ম্যাচটা যে একেবারে একপেশে হয়ছে তা কিন্তু বলার সুযোগ নেই।
বেশ উপভোগ করলাম দুই ফেভারিটের লড়াই। আমার মতে রোববার যোগ্য দল হিসেবে জার্মানি ওঠে গেলো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
ওদের লম্বা পাসের ফুটবলে নান্দনিকতা না থাকলেও বেশ কার্যকরী। হুট করে ওরা প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়ে। প্রথম দুটো গোলই তো ওই বিছিন্ন আক্রমণ থেকে পেল ওরা।
আবারো মাঠে ফিরেই গোল পেলো মিরোস্লাভ ক্লোসা। তবে ওর এবং লুকাস পোডলস্কির গোলের জন্য ইংল্যান্ডের রক্ষণভাগের ফুটবলাররাই দায়ী। জন টেরিকে তো আমি খুঁজেই পেলাম না।
তবে উপসনের গোলের পর দারুন ভাবে ফিরে এসেছিল ইংল্যান্ড। ফ্রাংক ল্যাম্পার্ড তো সমতাই নিয়ে এসেছিলেন ম্যাচে।
কিন্তু রেফারী সেই গোল এড়িয়ে গেলেন। অথচ বার পোস্টে লেগে বল ঢুকে গিয়েছিল জার্মানির গোল লাইনের ভিতরে।
এরপরই খেলার সৌন্দর্য্য নষ্ট হয়ে যায়। আমার মতে রেফারীরাই খেলা শেষ করে দিয়েছেন।
ওই ধাক্কার পর আর ফিরে আসতে পারেনি ইংল্যান্ড। উল্টো দুটো গোল হজম করেছে।
ওদের রক্ষণভাগের ফুটবলাররা যেন খেলতেই ভুলে গেছেন। এতো বাজে রক্ষণভাগ ইংল্যান্ডের আর দেখিনি।
ফ্রাংক ল্যাম্পার্ডরা হতাশা নিয়ে বিদায় নিলেও ফুটবলের দর্শক হিসেবে আমি বেশ উপভোগ করেছি এই ম্যাচ। জার্মানি এই খেলা ধরে রাখতে পারলে এবারো কমপক্ষে সেমিফাইনালে উঠবে।
ব্রাজিল-চিলি
ব্রাজিল - চিলি ম্যাচে আমার ফেবারিট ব্রাজিল। সব দিক থেকেই ওরা এগিয়ে। তবে এটা বিপদের কারণও হতে পারে। কারণ অতিরিক্ত আত
bdnews24