২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেভারিট ডাচদের বিপক্ষে আক্রমণাত্মক স্লোভাকিয়া

'অধরা' বিশ্বকাপ জয়ের অভিযানে নকআউট পর্বের লড়াই শুরু করছে এবার নেদারল্যান্ডস। সোমবার ডারবানের মোসে মাবাদি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 12:53 PM

ডারবান, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'অধরা' বিশ্বকাপ জয়ের অভিযানে নকআউট পর্বের লড়াই শুরু করছে এবার নেদারল্যান্ডস। সোমবার ডারবানের মোসে মাবাদি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়া। তবে 'মরা-বাঁচার' লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই ডাচদের। গ্র"প পর্বের তিনটি ম্যাচ জিতেই তারা দ্বিতীয় পর্বে উঠেছে। তাই বিশ্লেষকরাও ফিরে যাচ্ছেন সেই ১৯৭৪ সালের স্মৃতিতে। ওই বছর ফাইনালে ওঠে 'টোটাল' ফুটবলের জনকরা। এরপর থেকে বিশ্বকাপে নেদারল্যান্ডস মানেই ফেভারিট। কিন্তু প্রতিবারই তারা হতাশ করে সমর্থকদের। বারবার সম্ভাবনা জাগিয়েও ট্রফি ধরা হয়নি তাদের। তবে এবারই কি সেই মাহেন্দ্রক্ষণ? দলের তারকা স্ট্রাইকার ড্রাক কুয়েট কিন্তু এ ব্যাপারে অনেকটাই নিশ্চিত। তিনি বলেন, "দেখুন, আমাদের যে সাফল্য সেটা কিন্তু একদিনের নয়। দিনের পর দিন ভালো ফুটবল খেলেই ধাপে ধাপে উপরে উঠেছি আমরা। আশা করছি বিশ্বকাপ জয়ের মাধ্যমেই সেটার পূর্ণতা পাবে।" তবে আরেক ডাচ তারকা রোবেন ফন পার্সি মনে করছেন, সোমবার স্লোভাকিয়ার বিপক্ষে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে। তিনি বলেন, "স্লোভাকিয়া বিশ্বকাপের প্রথম পর্বে দুর্দান্ত ফুটবল খেলেছে। আমরা এটা ভুলে যায়নি যে ওরা বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলতে উঠে এসেছে। একটু ভুল হলেই হয়তো ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারে আমাদের।" এই মুহূর্তে অবশ্য হারতেই ভুলে গেছে নেদারল্যান্ডস। গত ২২ ম্যাচ ধরে তারা অপরাজিত। তবে ফিফা র‌্যাংকিংয়ের ৩৪ নম্বর দলটির বিপক্ষে কিছুটা রক্ষণাত্মক ফুটবলই খেলবে চার নম্বরে থাকা নেদারল্যান্ডস। তাদের পছন্দের পদ্ধতি ৪-৫-১। ডাচদের জন্য সুখবর হলো চোট নিয়ে কোনো সমস্যা নেই দলে। সাবেক চেকোস্লোভাকিয়ার সঙ্গে দশবার মুখোমুখি হলেও নতুন দেশ স্লোভাকিয়ার সঙ্গে এবারই প্রথমবারের মতো খেলবে ডাচরা। উল্লেখ্য, চেকোস্লোভাকিয়া ভেঙ্গে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া নামের দু'টি দেশের জন্ম হয়। অবশ্য দশবারের মোকাবেলায় ৬ বারই জয় পেয়েছে ডাচরা। শুধু পরিসংখ্যান নয়, তারকা খ্যাতিতেও স্লোভাকিয়ার চেয়ে এগিয়ে নেদারল্যান্ডস। তবে কাগজের লড়াই আর মাঠের লড়াইয়ে পার্থক্য থেকেই যায়। তাই আন্ডারডগ হয়েও ম্যাচ নিয়ে দারুণ আশাবাদী স্লোভাকিয়ার কোচ ভ