২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শোচনীয় অতীত নিয়ে ব্রাজিলের মুখোমুখি চিলি

গত পাঁচ বছরে ব্রাজিলের বিপক্ষে সব মিলিয়ে মোট সাতটি ম্যাচ খেলেছে চিলি। ফলাফল সাত ম্যাচেই পরাজয় এবং ২৬ গোল হজম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 11:53 AM

Updated : 25 Aug 2022, 12:53 PM

জোহানেসবার্গ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত পাঁচ বছরে ব্রাজিলের বিপক্ষে সব মিলিয়ে মোট সাতটি ম্যাচ খেলেছে চিলি। ফলাফল সাত ম্যাচেই পরাজয় এবং ২৬ গোল হজম। এই ভয়াবহ অতীতকে সঙ্গে নিয়েই সোমবার বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ফের ব্রাজিলের মুখোমুখি হচ্ছে চিলি। ওই ম্যাচে কার গায়ে ফেবারিটের লোগো সাঁটা আছে, সেটি বোঝার জন্য ফুটবল বোদ্ধা না হলেও চলে। বিশ্বকাপেও ব্রাজিলের বিপক্ষে চিলির অতীত খুব একটা ভালো নয়। দু'বার মুখোমুখি হয়ে দু'বারই পরাজয় দেখতে হয়েছে তাদের। ১৯৬২ সালের বিশ্বকাপে স্বাগতিক ছিল চিলি। সেবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে সেমিফাইনালে ৪-২ গোলে উড়ে যায় তারা। তারপর ১৯৯৮ সালের বিশ্বকাপে চিলিকে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয় পর্ব থেকে বিদায় করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই ব্রাজিলের বিপক্ষে খেলতে নামার আগে চিলির আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা কোনো রাখঢাক না করেই বলে দিয়েছেন, এ ম্যাচে তারাই আন্ডারডগ। "ফুটবল এবং বিশ্বকাপ