ভেবেছিলাম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে যাবে দক্ষিণ কোরিয়া। উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় পর্বের ম্যাচে সেই সুযোগটা ওরা কাজে লাগাতে পারলো না। শনিবার হেরে গেলো ১-২ গোলে।
আসলে লাতিন কিংবা ইউরোপিয়ান ফুটবলের সামনে এশিয়ান ফুটবল বেশিরভাগ সময়ই অসহায়। বেশ কিছু সীমাবদ্ধতা এশিয়ান ফুটবলারদের। এর মধ্যে উচ্চতা বড় একটি সমস্যা। সঙ্গে একটানা ৯০ মিনিট সমান গতিতে খেলে যাওয়ার সামর্থ্যও এই অঞ্চলের ফুটবলারদের নেই।
তবে দ্বিতীয় পর্বের এই ম্যাচে রক্ষণভাগের ফুটবলারদের ভুলেই হেরেছে দক্ষিণ কোরিয়া। এছাড়া একাধিক গোলের সুযোগ যেভাবে ওরা হাতছাড়া করেছে তারপর আর ম্যাচ জেতা যায় না।
যে কথা আমি লিখেছিলাম, ডিয়েগো ফোরলান মাথা ব্যথার কারন হতে পারে। হলোও তাই। তাকে আটকাতে পারলো না কোরিয়ান রক্ষণভাগের ফুটবলাররা।
তবে হতাশ হওয়ার কিছু নেই। এই গতিতে এগিয়ে যেতে পারলে একটা সময় ঠিকই এশিয়ান ফুটবল জেগে উঠবে। সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে এগিয়ে যেতে হবে।
ইংল্যান্ড-জার্মানি
কোয়ার্টার ফাইনালে ওরা মুখোমুখি হলেই খুশি হতাম। দ্বিতীয় পর্বেই ইংল্যান্ড কিংবা জার্মানির মতো দলের বিদায় দিতে হবে।
সত্যিকারের বিশ্বকাপ আমেজ রোববারের এই ম্যাচ দিয়েই শুরু হবে। আমার তো মনে হয় দ্বিতীয় পর্বের সবচেয়ে বড় ম্যাচ এটিই।
ফুটবল মাঠে ওদের শত্র"তা অনেক দিনের। জার্মানিকে হারিয়েই ১৯৬৬ সালে প্রথম ও শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এবার সেই প্রসঙ্গটা ফিরে আসবে সন্দেহ নেই।
তবে ইংল্যান্ডের বিপক্ষে জার্মানিকেই এগিয়ে রাখবো আমি। এমনিতে বিশ্বকাপ মানেই ওরা ফেভারিট। বিশ্বকাপ খেলতে এসে সময় যতো যায় ততোই ভয়ংকর হয়ে উঠে ওরা। ঠিক সময়ে খোলস ছেড়ে বেরিয়ে আসে তারা।
লাল কার্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো জার্মানি দলে ফিরছে মিরোস্লাভ ক্লোসা। ও ফেরায় আত
bdnews24