রোম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী ইতালি দল ও কোচ মার্সেলো লিপ্পি দেশে ফেরার পর তাদের কদরের সীমা ছিল না। দেশবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছিলেন সবাই।
কিন্তু এবার পাল্টে গেছে সবকিছু। বিশ্বকাপের গ্র"প পর্ব থেকে বিদায় নিয়ে দেশে ফিরেই তোপের মুখে পড়েছে কোচ লিপ্পিসহ ইতালি দল। গালাগালি ছাড়া আর কিছুই জোটেনি।
দলের আগমন উপলক্ষে বিমানবন্দরে কিছু সমর্থক জড়ো হতে থাকে। বিমান থেকে নামার পর উগ্র সমর্থক ও সাংবাদিকদের কোচের কাছে যেতে বাধা দেন পুলিশ ও কর্তৃপক্ষ।
লিপ্পি যখন তার গাড়িতে বসে চালকের জন্য অপেক্ষা করছিলেন তখন প্রায় ২০ জন সমর্থক গাড়ি ঘেরাও করে শুয়ে পড়ে। তারা কোচকে গালিগালাজও করছিল। এসময় পত্রিকার প্রতিবেদন দেখিয়ে সমর্থকরা চিৎকার করে বলছিল, "কি অপমানকর বিদায়। তোমার লজ্জা হওয়া হওয়া উচিত।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৪০ ঘ.
bdnews24