২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা এগিয়ে, ছেড়ে কথা কইবে না মেক্সিকো

একই ক্লাবের দুই খেলোয়াড় এখন পরস্পরের প্রতিপক্ষ। স্পেনের ক্লাব বার্সেলোনার পক্ষে খেলেন মেক্সিকোর অধিনায়ক রাফায়েল মার্কেজ এবং আর্জেন্টিনার লিওনেল মেসি। অথচ রোববার বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে দুজনে দুজনার ঘোর 'শত্র"'। কারণ এদিনই শেষ ষোল'র ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মেক্সিকো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 12:48 PM

Updated : 25 Aug 2022, 12:50 PM

জোহানেসবার্গ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই ক্লাবের দুই খেলোয়াড় এখন পরস্পরের প্রতিপক্ষ। স্পেনের ক্লাব বার্সেলোনার পক্ষে খেলেন মেক্সিকোর অধিনায়ক রাফায়েল মার্কেজ এবং আর্জেন্টিনার লিওনেল মেসি। অথচ রোববার বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে দুজনে দুজনার ঘোর 'শত্র"'। কারণ এদিনই শেষ ষোল'র ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মেক্সিকো। ২০০৬ সালের বিশ্বকাপের দ্বিতীয় পর্বেও মুখোমুখি হয়েছিল দেশ দুটি। খেলায় আর্জেন্টিনা জেতে ২-১ গোলে। চার বছর পর এবার মেক্সিকোর সামনে 'প্রতিশোধ' নেয়ার সুযোগ। আর আর্জেন্টিনা চায় ইতিহাসের পুনরাবৃত্তি। মার্কেজ গত বিশ্বকাপের কথা ভালোই মনে রেখেছেন, "চার বছর আগের সেই কাঁটা এবার তুলে ফেলার সময় এসেছে। আশা করছি এই কাঁটা আমরা তুলতে পারবো।" তবে মেসির প্রতি ঠিকই শ্রদ্ধা দেখিয়েছেন তিনি, "মেসি মেসিই। কারো সঙ্গে তার তুলনা করা ঠিক না। বল নিয়ে তিনি কি করতে পারেন তা তো বার্সাতেই দেখেছি। এখন দেখছি বিশ্বকাপে। যে কোনো সময় একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি।" এরপর রীতিমতো ঘোষণা দিলেন, "কোনো সন্দেহ নেই এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলারের নাম মেসি।" পরিসংখ্যান বলছে মেক্সিকোর বিপক্ষে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতেও হারেনি মেসির আর্জেন্টিনা। এর মধ্যে দু'টি ম্যাচে গোলও করেছেন ফিফার বর্ষসেরা এই ফুটবলার। তবে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গ্র"প পর্বে দারুণ খেললেও এখন পর্যন্ত গোলের দেখা পাননি মেসি। কোচ ডিয়েগো ম্যারাডোনা অবশ্য এ নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না। পুরো ভরসা আছে তার মেসির ওপর, দলের যখন দরকার পড়বে ঠিক তখনই গোল করবেন মেসি। যেমনটা তিনি (ম্যারাডোনা) করেছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপে। এ ম্যাচেও মেসি, কার্লোস তেভেজ এবং গঞ্জালো হিগুয়েনকে আক্রমণে রাখবেন ম্যারাডোনা। গত বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জয়সূচক গোল করেছিলেন ম্যাক্সি রডরিগুয়েজ। ওই খেলার কথা তুলতেই সেটিকে ইতিহাস বলে অভিহিত করলেন তিনি, "ওই ম্যাচ এখন অতীত ছাড়া আর কিছুই নয়। আমাদের কাছে বর্তমানই মূখ্য। কাজেই আমরা আমাদের সেরাটা উজাড় করে দিতে চাই।" আর্জেন্টিনার আক্রমণভাগ নিয়ে প্রতিপক্ষ যতই ভয় পাক, সবার নজর কিন্তু দু'বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষণভাগের দিকে। কারণ গ্র"প পর্বেই প্রমাণ হয়ে গেছে মেসিদের রক্ষণভাগ দুর্বল। মেক্সিকোর অধিনায়ক মার্কেজেরও চোখ এড়ায়নি তা, "আক্রমণভাগে আর্জেন্টিনা সেরা হলেও ওদের দুর্বলতা রয়েছে রক্ষণভাগে। আর একেই আমরা কাজে লাগাতে চাই। আমাদের কৌশলও তাই।" মেক্সিকোর অধিনায়কের দাবি, তার দল ২০০৬ সালের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তবে মার্কেজ যতই দাবি করুন না কেন, পরিসংখ্যান বলছে অন্য কথা দু'দলের মধ্যে ২৫ ম্যাচে মেক্সিকো জিতেছে মাত্র চারটিতে। কাজেই আর্জেন্টিনার বিপক্ষে অঘটনই পূঁজি মেক্সিকোর। বিপরীতে মেসিরা আছে এগিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৩৪ ঘ.