অনেক আশা নিয়ে ব্রাজিল-পর্তুগালের খেলা দেখতে বসেছিলাম। ধরে নিয়েছিলাম ৯০ মিনিট শৈল্পিক ফুটবল দেখবো। কিন্তু ছুটির দিনে ওদের খেলা দেখে আমি ব্যক্তিগতভাবে যার পর নাই হতাশ!
দুই দেশই হিসেবি ফুটবল খেলেছে। জয়ের ক্ষুধাই নাই! এমন ম্যাচ দেখলে সত্যিই বিরক্তি লাগে।
আমার মনে হয়েছে, দ্বিতীয় পর্বের কঠিন লড়াইয়ের আগে ব্রাজিল ও পর্তুগাল অনুশীলন সেরে নিল।
শুক্রবার এই খেলা শুরু আগেই দ্বিতীয় পর্ব নিশ্চিত হয়ে গিয়েছিল ব্রাজিলের। পর্তুগালের প্রয়োজন ছিল ড্র। তাই দুই দলই সাবধানে খেলেছে, যাতে কেউ চোট না পায়। তারওপর কাকা ছিল না বলে ওরা হয়তো সতর্ক ছিল।
ব্রাজিলের গ্র"প পর্বের তিনটি খেলাই দেখলাম। কোচ কার্লোস ডুঙ্গা যে প্রতিশ্র"তি দিয়েছিলন, তারই প্রতিফলন দেখা গেল। ওরা খুবই হিসেবি ফুটবল খেলছে। যখন যা প্রয়োজন তাই করছে। কিন্তু এ কথা আমি আবারো বলছি ব্রাজিলের খেলায় সেই নান্দনিকতা খুঁজে পাচ্ছি না।
আগে ওদের ছোট ছোট 'পাসের' ফুটবল দেখে রোমাঞ্চিত হতাম। এখন সেই ফুটবল কোথায়?
অন্যদিকে পর্তুগালের ব্যাপারে একটা কথাই বলবো, ওরা ঠিক বিশ্বকাপ জেতার মতো দল নয়। এটা ঠিক উত্তর কোরিয়ার বিপক্ষে গোল উৎসব করেছে ওরা। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া অন্যদের মাঠে যেন দেখাই যায় না।
উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া
এবার শুরু হলো বিশ্বকাপের নক আউট পর্বের লড়াই। হেরে যাওয়া মানেই বিদায়। আমার মনে হয় এবার আরো উত্তেজনাপূর্ণ ফুটবল দেখবো।
এশিয়ার দেশ হিসেবে দক্ষিণ কোরিয়ার জন্য বাড়তি একটা টান আছে। ওরা শনিবার মুখোমুখি হচ্ছে যাদের সেই উরুগুয়েকেই এগিয়ে রাখবো আমি। কোয়ার্টার ফাইনালে ওদের দেখতে পাচ্ছি আমি।
লাতিন ঘরানার ফুটবল খেলছে উরুগুয়ে। বিশ্বকাপে ওদের তিনটি ম্যাচেই দেখেছি, প্রস্তুত হয়েই এসেছে ওরা। সেই ধারাবাহিতা ধরে রাখতে পারলেই হলো।
ডিয়েগো ফোরলান ক্লাব ফুটবলে যে 'ফর্মে' ছিলেন, এখানেও তাই আছেন। দক্ষিণ কোরিয়ার জন্য দুঃসংবাদ হলো ফোরলান 'ফর্মে' আছেন।
তবে দক্ষিণ কোরিয়ার মূল শক্তি ওদের গতি। আধুনিক ফুটবলে এটা জরুরি। যারা যতো দ্রুত আক্রমণ করতে পারবে তারাই ম্যাচ জিতে নেবে।
আমার মনে হয় সেয়ানে সেয়ানে লড়াই হবে এ খেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২৩২৬ ঘ.
bdnews24