জোহানেসবার্গ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের গ্র"প পর্ব থেকে ইতালির বিদায়ের সব দায়-দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছেন কোচ মার্সেলো লিপ্পি।
৬২ বছর বয়সী লিপ্পি সাংবাদিকদের বলেন, "যা কিছু হয়েছে তার জন্য আমিই দায়ী। আমি দলকে ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারেনি।''
'এফ' গ্র"পের শেষ খেলায় বৃহস্পতিবার স্লোভাকিয়ার কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় বর্তমান চ্যাম্পিয়ন ইতালি।
এর আগে প্যারাগুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করে মাত্র দুই পয়েন্ট পায় ইতালি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১২০ ঘ.
bdnews24