২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কঠিন প্রতিপক্ষ উরুগুয়ে, দ. কোরিয়া

বিশ্বকাপের দ্বিতীয় পর্বের খেলায় শনিবার মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে এবং এশিয়ার দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 02:21 PM

Updated : 25 Aug 2022, 12:46 PM

পোর্ট এলিজাবেথ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের দ্বিতীয় পর্বের খেলায় শনিবার মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে এবং এশিয়ার দক্ষিণ কোরিয়া। গ্র"প 'এ' থেকে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বের টিকেট পেয়েছে উরুগুয়ে। 'বি' প্র"পে রানার- আপ হয়ে শেষ ১৬ তে উঠেছে দক্ষিণ কোরিয়া। ২০ বছর পর আবারো বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বে উঠলেও এই ম্যাচে ফেবারিটের তকমা গায়ে লাগিয়ে মাঠে নামছে উরুগুয়ে। গত কয়েক বছর ধরেই অসাধারণ ফুটবল খেলছে তারা। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে অর্জেন্টিনাকে পেছনে ফেলে বুঝিয়ে দেয় উরুগুয়ে আবারো জেগে উঠেছে তাদের ফুটবল। প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন উরুগুয়ের কোচ ওস্কার তাবারেজ বলছিলেন, "প্রথম পর্বের কঠিন বাধা পেরিয়ে দ্বিতীয় পর্বে উঠেছি আমরা। এখন শুধুই ধারাবাহিকতা ধরে রাখার পালা। সবাই এখন জেনে গেছে উরুগুয়ে প্রতিপক্ষ হিসেবে খুবই ভয়ঙ্কর।' তবে দক্ষিণ কোরিয়াও কম যায় না। কোচ হু জং মু বলছিলেন, "আমি ওদের (উরুগুয়ে) খেলা দেখেছি। শুরুতেই ওরা খেলার নিয়ন্ত্রণ নিতে পছন্দ করে। সন্দেহ নেই লড়াইটা বেশ কঠিনই হবে। কিন্তু এবার ওরা বুঝবে কোরিয়ার ফুটবল কতোটা কঠিন।' এই খেলায়ও উরুগুয়ের মূল ভরসা ডিয়েগো ফোরলান। এবারের বিশ্বকাপে যখন সত্যিকারের তারকারা গোল পাচ্ছেন না, তখন দুই গোল করেছেন এই স্ট্রাইকার। এর একটিকে আবার বলা হচ্ছে এই বিশ্বকাপের সেরা গোল। এ ম্যাচেও দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগের জন্য শক্ত পরীক্ষা অপেক্ষা করছে। ফোরলানকে সামাল দেয়ার জন্য আছেন পার্ক চু ইয়ং। দক্ষিণ কোরিয়ার কোচ হু জং মু ফোরলানকে চোখে চোখে রাখার পরামর্শ দিয়েছেন। পার্ক নিজেও প্রস্তুত। ইতিহাস অবশ্য কথা উরুগুয়ের পক্ষে। এ পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে দেশ দু'টি। এর মধ্যে উরুগুয়ে জিতেছে চারবার। ড্র হয়েছে একটি ম্যাচ। ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট 'গোলডটকম'র বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী, ২-০ গোলে জিতবে উরুগুয়ে। কিন্তু কে জানে শনিবার হয়তো হিসেবের এই ছক উল্টে দিতে পারে দক্ষিণ কোরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০০৭ ঘ.