২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে জানবাজি রেখে লড়বে ঘানা

বিশ্বকাপে দ্বিতীয় পর্বের খেলায় শনিবার যুক্তরাষ্ট্রকে সামলাবে আফ্রিকার ভরসা ঘানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 02:03 PM

Updated : 25 Aug 2022, 12:46 PM

জোহানেসবার্গ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে দ্বিতীয় পর্বের খেলায় শনিবার যুক্তরাষ্ট্রকে সামলাবে আফ্রিকার ভরসা ঘানা। এ পর্যন্ত আফ্রিকার একমাত্র দেশ হিসাবে ঘানাই উঠেছে দ্বিতীয় পর্বে। যদিও আইভরি কোস্টের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি, তবে দ্বিতীয় পর্বে উঠতে হলে তাদের শুক্রবার গ্র"প পর্বের শেষ ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। সেই সঙ্গে অপেক্ষা করতে হবে পর্তুগালের হারের জন্য। আফ্রিকা মহাদেশে আয়োজিত প্রথম বিশ্বকাপ থেকে এরই মধ্যে একে একে বিদায় নিয়েছে ক্যামেরুন, নাইজেরিয়া, আলজেরিয়া ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এরপরও প্রত্যাশার বেলুন যথেষ্টই ফুলিয়ে রেখেছে ঘানার ফুটবলাররা। মাঝমাঠের খেলোয়াড় সুল্লে মুনতারির ভাষায়, "অন্তত সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে চাই আমরা।" এর আগে আফ্রিকার কোনো দলই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠেনি। মুনতারি বলেন, "সেমিফাইনালে উঠে আমরা রেকর্ড করতে চাই।" তাই শনিবার রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মরণ-পণ লড়াইয়ে নামবে ঘানা। এদিকে অধিনায়ক ল্যান্ডন ডোনোভানের অতিরিক্ত সময়ের নাটকীয় গোলে আলজেরিয়াকে হারিয়ে গ্র"প 'সি' থেকে দ্বিতীয় পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। ফলে তারাও ছেড়ে কথা বলবে না। গ্র"প পর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে এক গোলে পিছিয়ে পড়েও ১-১ গোলে ম্যাচ ড্র করে ডোনোভানের দল। পরে স্লোভেনিয়ার বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েও খেলায় সমতা ফিরিয়ে আনে। যদিও রেফারি যুক্তরাষ্ট্রের শেষ মিনিটের গোলটি বাতিল করে দেন। আর ঘানা গ্র"প পর্বে প্রথম ম্যাচে সার্বিয়াকে ১-০ গোলে হারায়। পরের খেলায় অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে। তবে ওই দু'টি খেলায় ঘানা গোল দু'টি পায় পেনাল্টি থেকে। দু'টি গোলই করেন আসামোহ জিয়ান। ফলে ঘানার গোল করার সামর্থ্য নিয়েই যথেষ্ট প্রশ্ন রয়ে গেছে।" এ ব্যাপারে মুনতারির ব্যাখ্যা, "এটা ঠিক যে আমরা পেনাল্টি ছাড়া গোল পাইনি। তার মানে এই নয় যে আমরা খেলতে পারি না। আমরা গোল করার জন্য কঠিন পরিশ্রম করে যাব।" চারবারের আফ্রিকা চ্যাম্পিয়ন ঘানা বিশ্বকাপ খেলছে দ্বিতীয়বারের মতো। অবশ্য ২০০৬ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে ঘানা গ্র"প পর্বের শেষ খেলায় যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে ওঠে। ফলে গ্র"প পর্ব থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় পর্বে শক্তিশালী ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে যায় ঘানা। তবে কোচ মিলোভান রাভাচের কাছে প্রশিক্ষণ নিয়ে তারা এবার আরো ভালো কিছু করার চেষ্টা করছে। যদিও তাদের আক্রমণভাগের তারকা খেলোয়াড় মাইকেল এসিয়েন চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন। ঘানাকে একটি চমৎকার দল হিসেবে অভিহিত করে যুক্তরাষ্ট্রের কোচ বব ব্র্যাডলি বলেন, "আমরা সবাই জানি ঘানা কেমন দল। এক ঝাঁক তরুণ মেধাবী খেলোয়াড় আছে দলে। যাদের একেবারে তরুণ বয়স থেকে গড়েপিটে তোলা হয়েছে।" তবে রাস্টেনবার্গের রয়্যাল বাফোকেং স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র যদি ঘানাকে হারাতে পারে তাহলে ২০০২ সালের পর তারা আবারো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে। আর কোয়ার্টার ফাইনালে জিতলে ১৯৩০ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার সুযোগ পাবে তারা। ১৯৩০ সালে ১৩টি দল বিশ্বকাপে অংশ নিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৯৫৮ ঘ.