২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডকে খেলতে হবে আক্রমণাত্মক

সুইজারল্যান্ডের শক্তিশালী রক্ষণভাগ বিশ্বকাপে প্রচুর প্রশংসা পেলেও হন্ডুরাসের বিপক্ষে তাদের আক্রমণাত্মক ফুটবলই খেলতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 02:37 PM

Updated : 25 Aug 2022, 12:43 PM

ব্লুমফন্টেইন, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইজারল্যান্ডের শক্তিশালী রক্ষণভাগ বিশ্বকাপে প্রচুর প্রশংসা পেলেও হন্ডুরাসের বিপক্ষে তাদের আক্রমণাত্মক ফুটবলই খেলতে হবে। 'এইচ' গ্র"পের শেষ ম্যাচে হন্ডুরাসকে হারাতে পারলেই শেষ ষোল'তে পৌঁছবে সুইজারল্যান্ড। এজন্য রক্ষণাত্মক খেলার খোলস থেকে বেরিয়ে আসতে হবে তাদের। গ্র"পের অপর খেলায় চিলি মোকাবেলা করবে স্পেনকে। ৬ পয়েন্ট নিয়ে চিলি এরই মধ্যে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে। সমান খেলায় সুইজারল্যান্ডেরও পয়েন্ট তিন হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে স্পেন। হন্ডুরাসের দ্বিতীয় পর্বে খেলার স্বপ্ন ভেঙ্গে গেছে অনেক আগেই। আগের দুই ম্যাচ হেরে শুক্রবার শূন্য পয়েন্ট নিয়ে ফ্রি স্টেট স্টেডিয়ামে নামবে হন্ডুরাস। দ্বিতীয় পর্বে যাওয়ার মতো ব্যবধানে হন্ডুরাসকে হারাতে চায় ইউরোপের দলটি। স্পেন হেরে গেলে সুইজারল্যান্ডের জন্য ড্র'ই যথেষ্ট। গ্র"পের শেষ দু'টি ম্যাচই যদি ড্র হয়, তাহলে চিলি ও স্পেন উঠবে দ্বিতীয় পর্বে। সুইজারল্যান্ডকে হারাতে পারলে এবং চিলির কাছে স্পেন হেরে গেলে পরের পর্বে খেলার সুযোগ পেলেও পেতে পারে হন্ডুরাস। তবে সেক্ষেত্রে তাদের জিততে হবে চার গোলের ব্যবধানে। চিলির গোল ব্যবধান প্লাস দুই আর স্পেনের প্লাস এক। সুইজারল্যান্ডের গোল ব্যবধান যখন শূন্য তখন হন্ডুরাসের মাইনাস তিন। যতো বেশি সম্ভব গোল করার দিকে নজর রাখতে হবে সুইজারল্যান্ডকে। সেজন্যই রক্ষণাত্মক খেলার চেয়ে আক্রমণাত্মক খেলার ওপর বেশি জোর দিতে তাদের। সুইজারল্যান্ডের মাঝমাঠের খেলোয়াড় ভ্যালোন বেহরামি মাঠে নামতে পারছেন না। কারণ চিলির বিপক্ষে লাল কার্ড দেখেন তিনি। তার জায়গায় খেলতে পারেন ট্রানগুইলো বারনেটা। এই খেলা হবে ব্লুমফন্টেইনে, বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০২৬ ঘ.