২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিলির সঙ্গে জিততেই হবে স্পেনকে

বিশ্বকাপ শুরুর আগে অনেকেই স্পেনের গায়ে ফেবারিটের তকমা লাগিয়েছিলেন। কিন্তু সেই স্পেন এখন পাকে পড়ে রয়েছে। দ্বিতীয় পর্বে যেতে হলে শুক্রবার 'জি' গ্র"পের শেষ ম্যাচে চিলির বিপক্ষে জিততেই হবে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 02:09 PM

Updated : 25 Aug 2022, 12:43 PM

প্রিটোরিয়া, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ শুরুর আগে অনেকেই স্পেনের গায়ে ফেবারিটের তকমা লাগিয়েছিলেন। কিন্তু সেই স্পেন এখন পাকে পড়ে রয়েছে। দ্বিতীয় পর্বে যেতে হলে শুক্রবার 'জি' গ্র"পের শেষ ম্যাচে চিলির বিপক্ষে জিততেই হবে তাদের। স্পেনের কোচ বিসেন্তে দেল বস্কে আক্রমণভাগে শুধু ডেভিড ভিয়াকে খেলানোয় সমালোচনার মুখে পড়েছেন। আক্ষরিক অর্থেই একা একা চাপ সামলাতে পারছেন না তিনি। তাই সমালোচকদের কথা হয়তো রাখছেন তিনি এ খেলায়। 'বাঁচা-মরা'র এই লড়াইয়ে ভিয়ার সঙ্গে আক্রমণভাগে ফার্নান্দো তোরেসকেও দেখা যেতে পারে। স্পেনের খেলার ছকটাও পাল্টে যাচ্ছে। ৪-৪-২ পদ্ধতিতে খেলবে ইউরোপ চ্যাম্পিয়নরা। ফিফা র‌্যাঙ্কিংয়ে স্পেন রয়েছে দ্বিতীয় স্থানে। ১৮তম চিলি। গ্র"পে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে চিলি। দুই খেলায় ৬ পয়েন্ট পেয়ে প্রায় নিশ্চিত হয়ে গেছে দ্বিতীয় পর্ব। শনিবার স্পেনের বিপক্ষে এক পয়েন্ট পেলেই তারা হয়ে যাবে গ্র"প চ্যাম্পিয়ন। হারলেও শেষ ১৬ তে উঠার সম্ভাবনা শেষ হয়ে যাবে না তাদের। তাই বলে রক্ষণাত্মক ফুটবল খেলার কথা ভাবছে না চিলি। দলের রক্ষণভাগের খেলোয়াড় ওয়ালডো পন্স বলছিলেন, "আমরা আমাদের খেলার কৌশল পাল্টাবো না। বিশ্বকাপে গত দুই ম্যাচ যেভাবে খেলেছি সেভাবেই খেলে যাবো।' তবে ইতিহাস কথা বলছে স্পেনের পক্ষে। এ পর্যন্ত চিলির সঙ্গে হারেনি তারা। জিতেছে ছয়টিতে। অমীমাংসিতভাবে শেষ হয়েছে কেবল একটি। বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার দেশগুলোর বিপক্ষে স্পেনের রেকর্ড খুব একটা ভালো নয়। সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ৪ টিতে। তবে তারকা খেলোয়াড়ের দিক দিয়ে চিলির চেয়ে বেশ এগিয়ে আছে স্পেন। কিন্তু তারকার হাট বসালেই তো খেলায় জেতা যায় না। জিততে হলে তোরেস, ভিয়া, কার্লোস পুয়েল, ইকের ক্যাসিয়াস এবং আন্দ্রেস ইনিয়েস্তাদেও জ্বলে উঠতে হবে। অন্যথায় সেখানেই থেমে যাবে স্পেনের বিশ্বকাপ অভিযান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯৪৮ ঘ.