২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের কড়া পাহারায়--

বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্ব থেকে ফ্রান্সের বিদায়ে যার পর নাই হতাশ সে দেশের ফুটবল অনুরাগীরা। সেই সঙ্গে দলের বাজে খেলায় রীতিমতো ক্ষুব্ধও তারা। তাই খেলোয়াড়দের প্যারিসে আনা হয় কড়া পুলিশ-পাহারায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 12:43 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্ব থেকে ফ্রান্সের বিদায়ে যার পর নাই হতাশ সে দেশের ফুটবল অনুরাগীরা। সেই সঙ্গে দলের বাজে খেলায় রীতিমতো ক্ষুব্ধও তারা। তাই খেলোয়াড়দের প্যারিসে আনা হয় কড়া পুলিশ-পাহারায়। ফ্রেন্স ফুটবল ফেডারেশনের ভাড়া করা একটি বিমানে করে বৃহস্পতিবার খেলোয়াড়রা এসে পৌঁছেন প্যারিসের ২০ কিলোমিটার উত্তরে লে বরগেত বিজনেস বিমান বন্দরে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয় সেখানে। এছাড়া রাস্তার বিভিন্ন স্থানেও পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিমান বন্দরে তাড়ের বেড়ার ভেতর কাউকে ঢুকতে দেয়া হয়নি। এমন কি, সাংবাদিকদেরও নয়। অল্প কিছু সমর্থক বিমান বন্দরে উপস্থিত থাকলেও তাদের দূরে সরিয়ে রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫৯ ঘ.