২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় পর্বে যুক্তরাষ্ট্রের সঙ্গী ইংল্যান্ড

লেন্ডন ডোনোভানের অতিরিক্ত সময়ের গোলে আলজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে সি' গ্র"পের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 03:00 PM

Updated : 25 Aug 2022, 12:40 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেন্ডন ডোনোভানের অতিরিক্ত সময়ের গোলে আলজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে সি' গ্র"পের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। স্লোভেনিয়াকে একই ব্যবধানে হারিয়ে গ্র"পের দ্বিতীয় দল হিসাবে শেষ ষোলতে খেলবে শিরোপা প্রত্যাশী ইংল্যান্ডও। পোর্ট এলিজাবেথে খেলার ২২ মিনিটে করা জার্মেইন ডেফো খেলার একমাত্র গোলটি করেন। জন টেরির দারুণ একটি ক্রসে ডান পায়ের তীব্র শটে বল জালে জড়িয়ে দেন তিনি। ২৬ মিনিটে আরো একটি গোলের সুযোগ তৈরি করেছিল ইংল্যান্ড। কিন্তু জেমস মিলনারের ক্রসটি কোনোমতে গোলরক্ষক হান্দানোভিচ রক্ষা করেন। কিন্তু ফিরতি বলে স্টিফেন জেরাডের ১৮ গজ দূর থেকে নেয়া শটটি বার উঁচিয়ে বাইরে চলে যায়। এ সময় স্লোভেনিয়ার রক্ষণভাগে একেক পর এক আক্রমণ চালায় ইংল্যান্ড। ২৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া জার্মেইন ডেফোর বুলেট গতির শটটি রুখে দেন হান্দানোভিচ। কিন্তু বলটি বক্সের ভিতর পেয়ে যান ওয়েন রুনি। রুনি বলটিকে বানিয়ে সুন্দর পাস দেন সতীর্থ জেরাডকে। কিন্তু জেরাডের মাটি কামড়ানো শটটি গোলরক্ষ হান্দানোভিচ প্রথম দফায় ধরতে ব্যর্থ হন। বল গড়িয়ে গোললাইন অতিক্রম করার সময় ঝাঁপিয়ে পড়ে কোনোমতে রক্ষা করেন তিনি। পাল্টা আক্রমণে স্লোভেনিয়াও সুযোগ তৈরি করেছিল। কিন্তু ইংলিশ গোলরক্ষক ডেভিড জেমসের কল্যাণে রক্ষা পায় ইংল্যান্ড। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ হয় ইংল্যান্ডের। অন্যদিকে, যুক্তরাষ্ট্র আলজেরিয়ার সঙ্গে গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই স্লোভেনিয়াকে চেপে ধরে ইংল্যান্ড। এ সময় বেশ কিছু সুযোগও তৈরি হয়। কিন্তু আক্রমণ ভাগের খেলোয়াড়দের ব্যর্থতার পাশাপাশি স্লোভেনিয়ার গোলরক্ষক হান্দানোভিচের দৃঢ়তায় গোলবঞ্চিত হয় তারা। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার মধ্যে খেলাটি নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকে। ফলে ইংল্যান্ডের সঙ্গে স্লোভেনিয়ার দৃঢ় পর্বে ওঠার সম্ভাবনা উজ্জ্বলতর হয়। কিন্তু অতিরিক্ত সময়ে গোল করে যুক্তরাষ্ট্রকে নাটকীয়ভাবে দ্বিতীয় পর্বে তোলেন অধিনায়ক লেন্ডন ডোনোভান। তিনি খেলার একেবারে অন্তিম মুহূর্তে গোল করেন। এর পরের মিনিটেই আলজেরিয়ার অধিনায়ক অ্যান্থার ইয়াহিয়া দ্বিতীয় বারের মতো হলুদ কার্ড দেখে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন। ফলে দুই ড্র ও এক জয়ের পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় পর্ব নিশ্চিত করে। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পেছনে পড়ে সি' গ্র"পের দ্বিতীয় দল হিসাবে ইংল্যান্ড দ্বিতীয় পর্বে পৌঁছে। এক জয়, এক ড্র ও এক পরাজয়ের চার পয়েন্ট নিয়ে স্লোভেনিয়ার বিশ্বকাপ মিশন প্রথম পর্বেই শেষ হয়ে যায়। এক ড্র ও দুই পরাজয়ের এক পয়েন্ট নিয়ে তালিকার শেষ দল হিসাবে আলজেরিয়ার বিদায় নিশ্চিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/২২৪৭ ঘ.