২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করমর্দন করলেন না ডমেনেখ

খেলা শেষে নিয়মমাফিক করমর্দনের জন্য ফ্রান্সের কোচ রেমন্ড ডমেনেখের কাছে গিয়েছিলেন বিজয়ী দক্ষিণ আফ্রিকার কোচ কার্লোস আলবার্তো পেরেইরা। কিন্তু পেরেইরার বাড়িয়ে দেয়া হাত প্রত্যাখ্যান করেন ফরাসি কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 12:40 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেলা শেষে নিয়মমাফিক করমর্দনের জন্য ফ্রান্সের কোচ রেমন্ড ডমেনেখের কাছে গিয়েছিলেন বিজয়ী দক্ষিণ আফ্রিকার কোচ কার্লোস আলবার্তো পেরেইরা। কিন্তু পেরেইরার বাড়িয়ে দেয়া হাত প্রত্যাখ্যান করেন ফরাসি কোচ। মঙ্গলবার এ' গ্র"পে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ফ্রান্সের খেলা শেষে এ ঘটনা ঘটে। খেলায় ২-১ গোলে হেরে যায় ফ্রান্স। সেইসঙ্গে উভয় দলই বিশ্বকাপের প্রথম পর্ব থেকে ছিটকে পড়ে। পেরেইরা বলেন, "খেলা শেষে আমি বেশ ভদ্রভাবেই তার সঙ্গে করমর্দনের জন্য গিয়েছিলাম। কিন্তু এতে তিনি খুব অপমানিত বোধ করছেন বলে জানান।" পেরেইরার সঙ্গে কেন করমর্দন করেননি, তার কোনো ব্যাখ্যা না দিলেও ডমেনেখ জানান, তিনি তখন ফরাসি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত ছিলেন। গতবারের রানার্স আপ ফ্রান্সের বিশ্বকাপ ভরাডুবির কারণ খতিয়ে দেখবে দেশটির ফুটবল ফেডারেশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৯১৭ ঘ.