ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রিসকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে বি' গ্র"পের চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় পর্বে উঠেছে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। এ গ্র"প থেকে তাদের সঙ্গী হয়েছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া। তারা গ্র"পের শেষ ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও আর্জেন্টিনাকে গোলের দেখা পেতে ঝাড়া ৭৭ মিনিট অপেক্ষা করতে হয়েছে। এ সময় গোল করে আর্জেন্টিনাকে ১-০ গোলে এগিয়ে দেন মার্টিন দেমিচিলিস।
কর্নার থেকে দেমিকিলিসের হেড সতীর্থ মিলিতোর গায়ে লেগে ফিরে আসে। কিন্তু ফিরতি বলে দেমিকিলিসের তীব্র শট আর রুখতে পারেননি গ্রিক গোলরক্ষক জরভাস।
খেলার ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন পালেরমো। তবে এ গোলের পুরো কৃতিত্বই দিতে হবে লায়োনেল মেসিকে। গ্রিসের রক্ষণভাগের দু' তিনজন খেলোয়াড়কে কাটানো মেসির বাঁ পায়ের তীব্র শট কোনোমতে ফেরান জরভাস। কিন্তু ফিরতি বলে নেয়া পালেরমোর কোণাকুণি শট আর ঠেকাতে পারেননি তিনি।
এর আগে ৮৫ মিনিটে লায়োনেল মেসির বাঁ পায়ের আরেকটি শট বার পোস্টে লেগে ফিরে আসে।
প্রথমার্ধের খেলা অবশ্য গোলশূন্যভাবে শেষ হয়েছিল।
অন্যদিকে, বি' গ্র"পের অন্য খেলায় নাইজেরিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে এশিয়ার প্রথম দেশ হিসাবে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।
খেলার ১২ মিনিটে নাইজেরিয়াকে এগিয়ে দেন কালা উচে। পরে দক্ষিণ কোরিয়ার পক্ষে সমতা ফেরান লি জুং সু। খেলার ৩৮ মিনিটের মাথায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দক্ষিণ কোরিয়াকে এগিয়ে নেন পার্ক চু-ইয়ং। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। খেলার ৬৯ মিনিটে পেনাল্টি থেকে নাইজেরিয়ার পক্ষে সমতা ফেরান ইয়াকুবু।
বি গ্র"প থেকে তিন ম্যাচ জয়ের পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েই আর্জেন্টিনা দ্বিতীয় পর্বে উঠেছে। দ্বিতীয় পর্বে তাদের প্রতিপক্ষ এ' গ্র"পের রানার্স আপ মেক্সিকো।
এক জয়, এক ড্র ও এক পরাজয়ের ৪ পয়েন্ট নিয়ে গ্র"প রানার্স আপ দক্ষিণ কোরিয়া দ্বিতীয় পর্বে মোকাবিলা এ ' গ্র"প চ্যাম্পিয়ন উরুগুয়েকে।
বি গ্র"পের অন্য দুটি দল গ্রিস এক জয় ও দুই পরাজয়ের ৩ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে এবং নাইজেরিয়ার এক ড্র ও দুই পরাজয়ের ১ পয়েন্ট তালিকার সবশেষে অবস্থান করে তাদের বিশ্বকাপ মিশন শেষ করেছে।
যা হোক, পিটার মুকাবা স্টেডিয়ামে এদিন নির্ভার হয়েই নেমেছিল কোচ ম্যারাডোনার আর্জেন্টিনা। প্রথমার্ধের ৪৫ মিনিটের পুরোটা জুড়েই তাদের আধিপত্য চোখে পড়েছে।
খেলার ১৭ মিনিটের মাথায় কুন অ্যাগুইরো একক প্রচেষ্টায় গ্রিসের রক্ষণভাগে ঢুকে পড়েন। বক্সের ভিতরে ঢুকে বাঁ পায়ে তীব্র শট নিলেও তা গ্রিক গোলরক্ষক জরভাস কোনো মতে ঠেকিয়ে দেন।
এরপরের মিনিটেই বক্সের বাইরে থেকে আচমকা তীব্র শট নেন হুয়ান ভেরন। জরভাস এবার কর্নারের বিনিময়ে রক্ষা করেন।
আর্জেন্টিনার ক্রমাগত আক্রমণে গ্রিসের রক্ষণভাগ দিশেহারা হয়ে পড়লেও গোলরক্ষক জরভাস ছিলেন আস্থার প্রতীক। অসাধারণ নিপুণতার সঙ্গে বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেন তিনি।
যার মধ্যে রয়েছে প্রথমার্ধের শেষ মিনিটে বক্সের ভেতর থেকে নেয়া ম্যাক্সি রদ্রিগেজ এবং এর পরেই লায়োনেল মেসির বক্সের বাইরে থেকে নেয়া দুর্ধর্ষ শট। দ্বিতীয়ার্ধেও একইভাবে দলকে বেশ কয়েকবার রক্ষা করলেও শেষ রক্ষা হয়নি গ্রিসের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/ ০২৩৫ ঘ.
bdnews24