২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে বড় ব্যবধানে জয়

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে হাঙ্গেরি। ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে তারা ১০-১ গোলে হারায় এল সালভাদরকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 03:16 PM

Updated : 25 Aug 2022, 12:36 PM

জোহানেসবার্গ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে হাঙ্গেরি। ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে তারা ১০-১ গোলে হারায় এল সালভাদরকে। এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল। তারা ৭-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়াকে। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে হাঙ্গেরি ও যুগোস্লাভিয়া। হাঙ্গেরি ৯-০ গোলে হারায় দক্ষিণ কোরিয়াকে, ১৯৫৪ সালে। ১৯৭৪ সালে একই ব্যবধানে যুগোস্লাভিয়া জেতে জায়ারের (কঙ্গো) বিপক্ষে। ১৯৩৮ সালে সুইডেন ৮-০ গোলে কিউবাকে, ১৯৫০ সালে উরুগুয়ে ৮-০ ব্যবধানে বলিভিয়াকে ও ২০০২ সালে জার্মানি ৮-০ গোলে সৌদি আরবকে উড়িয়ে দিয়েছিল। ১৯৫৪ সালে তুরস্ক ৭-০ গোলে দক্ষিণ কোরিয়াকে ও উরুগুয়ে ৭-০ গোলে স্কটল্যান্ডকে হারায়। ১৯৭৪ সালে পোল্যান্ড ৭-০ গোলে জেতে হাইতির বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১১৩ ঘ.