ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বারের রানার্স আপ ফ্রান্স ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে এ' গ্র"প থেকে দ্বিতীয় পর্বে উঠেছে উরুগুয়ে ও মেক্সিকো।
গ্র"প পর্বের শেষ খেলায় ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে ওঠার সমূহ সুযোগ তৈরি করেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিন্তু গোল ব্যবধানে মেক্সিকোর পেছনে পড়ে তারা সে সুযোগ হারায়। সেইসঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো স্বাগতিক দেশ হিসাবে দ্বিতীয় পর্বে উঠতে পারেনি তারা।
অন্যদিকে, উরুগুয়ের কাছে ০-১ গোলে হেরেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্র"পের দ্বিতীয় দল হিসাবে দ্বিতীয় পর্বে উঠেছে মেক্সিকো।
এ' গ্র"প থেকে ২ জয় ও এক ড্র নিয়ে উরুগুয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে উঠেছে। এক জয়, এক ড্র ও এক পরাজয় নিয়ে মেক্সিকোর পয়েন্ট ৪। দক্ষিণ আফ্রিকারও তাই। কিন্তু গোল ব্যবধানে পেছনে পড়ে তারা। ফ্রান্স এক ড্র ও দুই পরাজয়ের ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শেষ দল হিসাবে এবারের বিশ্বকাপ অভিযান শেষ করে।
ব্লুমফনটেইনের ফ্রি -স্টেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার পক্ষে খেলার ২০ ও ৩৭ মিনিটে গোল দু'টি করেন বঙ্গানি খুমালো ও কাটলেগা এমফেলা।
খেলার ২৬ মিনিটে মারাত্মক ফাউল করে ফ্রান্সের জিওরকাফ লালকার্ড দেখেন। ফ্রান্সের পক্ষে একটি গোল পরিশোধ করেন ফ্লোরেন্ট মালুদা।
অন্যদিকে খেলার ৪৪ মিনিটে লুইস সুয়ারেজের জয়সূচক গোলে মেক্সিকোকে হারায় উরুগুয়ে।
বাঁচা মরার লড়াইয়ে ফ্রান্স এদিন জয়ের জন্যই মাঠে নেমেছিল। যদিও তাদের দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা দক্ষিণ আফ্রিকার মতোই সূতোয় আগায় ঝুলছিল। কিন্তু কোচ রেমন্ড ডমেনেখ বরাবরের মতোই আশাবাদী ছিলেন গতবারের রানার্স আপদের নিয়ে।
তবে শুরু থেকেই ফ্রান্সের সঙ্গে তাল মিলিয়ে আক্রমণ পাল্টা আক্রমণ চালায় ব্রাজিলিয়ান কোচ কার্লোস আলবার্তো পেরেইরার দল দক্ষিণ আফ্রিকা। এরই ধারাবাহিকতায় খেলার ২০ মিনিটে কর্নারের বলে হেড করে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেন খুমালো।
খেলার ২৫ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে যায় ফ্রান্স। দক্ষিণ আফ্রিকার বক্সের ভিতর হেড করতে গিয়ে ম্যাকবেথ সিবায়াকে কঁনুই দিয়ে গুতো দেয়ার লঘু পাপে, গুরু দণ্ড পান জিওরকাফ। রেফারি অস্কার রুইজ তাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠালে ফ্রান্স দশজনের দলে পরিণত হয়।
ফ্রান্সকে এ সময় আক্রমণে আক্রমণে কোণঠাঁসা করে ফেলে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে ফ্রান্সের রক্ষণভাগে আতঙ্কের নাম হয়ে দাঁড়ান দক্ষিণ আফ্রিকার আক্রমণভাগের খেলোয়াড় কাটলেগা এমফেলা।
৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ক্রস থেকে ফ্রান্সের ডি বক্সে বল ফেললে জটলা থেকে আলতো টোকায় বল জালে পাঠান এমফেলা।
পাল্টা আক্রমণে ৪০ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে দারুণ একটি সুযোগ তৈরি করেছিল ফ্রান্স। কিন্তু ফ্রাঙ্ক রিবেরির ফ্রি-কিকের বল জালে পাঠাতে ব্যর্থ হন উইলিয়াম গালাস।
খেলার ৫০ মিনিটের মাথায় এমফেলা আবারও ফ্রান্সের রক্ষণভাগে কাঁপন ধরান। অফসাইডের ফাঁদ এড়িয়ে এমফেলার দুরন্ত শট ক্রস বারে লেগে মাঠের বাইরে চলে যায়।
খেলার ৫৪ মিনিটে ফ্রান্সের আক্রমণভাগের খেলোয়াড় সিসের তীব্র শট বার উচিঁয়ে মাঠের বাইরে চলে যায়।
৫৮ মিনিটে এমফেলার আরেকটি জোরালো শট কোনোমতে বাঁচিয়ে দেন গোলরক্ষক হুগো লরিস।
৭০ মিনিটে দক্ষিণ আফ্রিকার বক্সের ভেতর থিঁয়েরি অঁরির পাস থেকে ফাঁকা জালে বল পাঠান মালুদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২২০৩ ঘ.
bdnews24