২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যত দোষ জাবুলানির

জাবুলানি বল নিয়ে সমালোচনায় মুখর হয়ে উঠেছেন বিভিন্ন দলের কোচ ও খেলোয়াড়রা। এবার তাদের সঙ্গে যোগ দিলেন স্পেনের খেলোয়াড় ফার্নান্দো তোরেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 02:27 PM

Updated : 25 Aug 2022, 12:37 PM

জোহানেসবার্গ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাবুলানি বল নিয়ে সমালোচনায় মুখর হয়ে উঠেছেন বিভিন্ন দলের কোচ ও খেলোয়াড়রা। এবার তাদের সঙ্গে যোগ দিলেন স্পেনের খেলোয়াড় ফার্নান্দো তোরেস। গ্র"প পর্বে নিজেদের দ্বিতীয় খেলায় সোমবার হন্ডুরাসকে ২-০ গোলে হারায় স্পেন। একটি গোলও করেন তোরেস। যদিও গোলের বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন তিনি। এজন্য জাবুলানি বলকেই দায়ী করেছেন তিনি। কোচ ভিসেন্ত দেল বস্কো বলছেন, "হাঁটুর চোট সেরে যাওয়ায় মাঠে নামেন তোরেস। তিনি যদি তার মতো করে খেলতে পারতেন, তাহলে পর্তুগাল-উত্তর কোরিয়া ম্যাচের মত ফলাফল হতে পারতো এই ম্যাচেও।" তোরেস বলছেন, "আমি খেলতে পেরেই অনেক খুশি। তবে জাবুলানি বল নিয়ে আমাদের আরো বেশি অনুশীলন করা উচিত। এই বল দিয়ে খেলতে আমাদের বেশ অসুবিধা হচ্ছে।" স্পেন নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে হার মানে। হন্ডুরাসের বিপক্ষে জিতে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা জিইয়ে রেখেছে স্পেন। গ্র"প পর্বে তাদের শেষ ম্যাচে যদি চিলিকে হারাতে পারে তাহলে হয়তো দ্বিতীয় পর্বে উঠে যাবে ইউরোপের এই দেশটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০২২ ঘ.