২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বিয়ার সঙ্গে জেতার জন্য খেলবে অস্ট্রেলিয়া

বিশ্বকাপের 'ডি' গ্র"পে অস্ট্রেলিয়া ও সার্বিয়ার খেলায় মূখ্য বিষয় হয়ে উঠতে পারে দু'টি বিষয়। প্রথমটি, লাল কার্ড দেখে এক ম্যাচ পর দু'জন খেলোয়াড়ের দলে ফেরা, আর অপরটি লাল কার্ড দেখে দু'জন খেলোয়াড়ের খেলতে না পারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 12:27 PM

Updated : 25 Aug 2022, 12:38 PM

নেলসপ্র"ইট, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের 'ডি' গ্র"পে অস্ট্রেলিয়া ও সার্বিয়ার খেলায় মূখ্য বিষয় হয়ে উঠতে পারে দু'টি বিষয়। প্রথমটি, লাল কার্ড দেখে এক ম্যাচ পর দু'জন খেলোয়াড়ের দলে ফেরা, আর অপরটি লাল কার্ড দেখে দু'জন খেলোয়াড়ের খেলতে না পারা। খেলায় অস্ট্রেলিয়া ফিরে পাচ্ছে তাদের অন্যতম সেরা খেলোয়াড় টিম কাহিলকে। জার্মানির বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। খেলায় জার্মানির কাছে ৪-০ গোলে হার মানে অস্ট্রেলিয়া। ফলে ঘানার বিপক্ষে খেলতে পারেননি। ঘানার সঙ্গে জয়ও পায়নি তার দল। ড্র করে ১-১ গোলে। ধারণা করা হচ্ছে আক্রমণভাগের খেলোয়াড় ব্রেট হলম্যানের পেছনে থেকে বল যোগান দিয়ে যাবেন কাহিল। বাঁচা-মরার লড়াই বলে আক্রমণভাগে আরো খেলোয়াড়ের প্রয়োজন হলে কোচ পিম ভারবিক মাঠে নামাতে পারেন জোস কেনেডিকে। সার্বিয়া মাঠে নামাতে পারে রক্ষণভাগের খেলোয়াড় আলেকজান্দার লুকোভিচকে। ঘানার বিপক্ষে নিজেদের প্রথম খেলায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। ম্যাচে ১-০ গোলে হারে সার্বিয়া। ফলে জার্মানির বিপক্ষে জয় পাওয়া ম্যাচে খেলতে পারেননি লুকোভিচ। সার্বিয়া কোচ রাদোমির অ্যান্টিচ বলেন, "আমাদের জন্য সুখবর হলো লুকোভিচ ফিরছেন এবং রক্ষণভাগেই খেলছেন তিনি।" দু'দলের দু'জন খেলোয়াড় যখন ফিরে আসছেন তখন অস্ট্রেলিয়া গ্র"পের শেষ ম্যাচে পাচ্ছে না তাদের দু'জন খেলোয়াড়কে। আক্রমণভাগের খেলোয়াড় হ্যারি কিওয়েল ও ক্রেগ মুর, দু'জনই ঘানার বিপক্ষে খেলার সময় লাল কার্ড দেখেন। রক্ষণভাগে মুরের জায়গায় মাঠে দেখা যেতে পারে স্কট চিপারফিল্ডকে। দু'ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্ট এক। দ্বিতীয় পর্বে উঠতে হলে সার্বিয়ার সঙ্গে জিততেই হবে। অ্যান্টিচ জানান, জার্মানির বিপক্ষে ৩৭ বছরের মধ্যে প্রথম জয় পেয়ে সার্বিয়ার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। জার্মানি পরের খেলায় ঘানার বিপক্ষে যদি জিতে বা হারে তাহলে সার্বিয়ার জন্য ড্র'ই যথেষ্ট। কেননা তাদের পয়েন্ট তিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮২৩ ঘ.