২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয় চিলির

বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করে তুললো চিলি। সোমবার 'এইচ' গ্র"পের ম্যাচে চিলি ১-০ গোলে হারায় সুইজারল্যান্ডকে। জয়সূচক গোলটি করেন মার্ক গঞ্জালেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 04:48 PM

Updated : 25 Aug 2022, 12:33 PM

পোর্ট এলিজাবেথ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করে তুললো চিলি। সোমবার 'এইচ' গ্র"পের ম্যাচে চিলি ১-০ গোলে হারায় সুইজারল্যান্ডকে। জয়সূচক গোলটি করেন মার্ক গঞ্জালেস। এই জয়ের ফলে দুই খেলায় পুরো ছয় পয়েন্ট নিয়ে গ্র"পের শীর্ষে উঠলো চিলি। সমান ম্যাচে সুইজারল্যান্ডের পয়েন্ট তিন। খেলায় লাল কার্ড দেখেন সুইজারল্যান্ডের ভ্যালন বেহরামি। খেলার শুরু থেকেই সুইজারল্যান্ডকে চেপে ধরে চিলি। দ্রুতলয়ে আক্রমণ চালিয়ে সুইজারল্যান্ডের রক্ষণভাগে ফাটল ধরানোর চেষ্টা করে তারা। স্পেনের মতোই বল মাটিতে রেখে খেলার কৌশল নেয় চিলিও। চার মিনিটের মাথায় অ্যালেক্সিজ সানচেজের তীব্র শট গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়। নয় মিনিটে ডান প্রান্ত দিয়ে সুইজারল্যান্ডের বক্সে ঢুকে পড়েন আর্তুরো ভিদাল। ডান পায়ে নেয়া তার তীব্র শট গোলকরক্ষক বেনাগলিও ঘুষি মেরে প্রতিহত করেন। সেই বল ঘুরে চলে যায় চিলির কার্লোস কারমোনার পায়ে। তার প্রচণ্ড শটও একইভাবে আটকে দেন গোলরক্ষক। কিছুক্ষণ পরই ফের আক্রমণ চালায় চিলি। কিন্তু হামবার্তো সুয়াজোর চমৎকার ক্রসে পা ছোঁয়াতে পারেনি কেউ। ফলে গোলের সম্ভাব্য আরেকটি সুযোগ নষ্ট হয়। আক্ষরিক অর্থেই চিলির দ্রুত গতির ফুটবলের সঙ্গে পাল্লা দেয়া কঠিন হয়ে পড়ে সুইজারল্যান্ডের জন্য। গোলের সুযোগ তৈরি করার মতো কোনো আক্রমণই চালাতে পারছিল না তারা। বরং শক্তি প্রয়োগ করে খেলতে গিয়ে বিপদ ডেকে আনে। খেলার ৩০ মিনিটে বল দখলের লড়াইয়ের সময় চিলির ভিদালকে অবৈধভাবে আঘাত করে লাল কার্ড দেখেন সুইজারল্যান্ডের ভ্যালন বেহরামি। ফলে দশজনের দলে পরিণত হয় তারা। খেলার ৩৮ মিনিটে গোলমুখে ক্রস করেন চিলির জা বুসেজর। কিন্তু সুয়াজোর হেড গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়। মিনিটখানেক পরই দারুণ একটি সুযোগ পান সানচেজ। কিন্তু তার শট ধরে ফেলেন বেনাগলিও। দ্বিতীয়ার্ধে ছিল চিলির একচেটিয়া দাপট। খেলা হয়েছে মূলত সুইজারল্যান্ডের সীমানাতেই। একের পর এক আক্রমণ করে গেছে চিলি। আর সুইসরা নিচে নেমে তা প্রতিহত করেছে। চিলির সেরা খেলোয়াড় ছিলেন সানচেজ। একটি গোলও তিনি করেছিলেন। কিন্তু রেফারি অফসাইড ধরে বসেন। আরেকবার সুইস গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। শেষ কাক্সিক্ষত গোল পায় চিলি খেলার ৭৪ মিনিটে। সুইসদের অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সের ঠিক বাইরে থেকে ক্রস করেন এস্তেবান পারেদেস। মাথা দিয়ে বল জালে জড়িয়ে দেন মার্ক গঞ্জালেস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২২২ ঘ.