২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ার জালে পর্তুগালের সাত গোল

বিশ্বকাপ ফুটবলের গ্র"প 'জি' এর খেলায় উত্তর কোরিয়াকে নিয়ে গোল উৎসবে মেতে ওঠে পর্তুগাল। জিতেছে ৭-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 12:28 PM

Updated : 25 Aug 2022, 12:34 PM

কেপটাউন, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের গ্র"প 'জি' এর খেলায় উত্তর কোরিয়াকে নিয়ে গোল উৎসবে মেতে ওঠে পর্তুগাল। জিতেছে ৭-০ গোলে। অনায়াস এই জয়ের ফলে সোমবার পর্তুগিজদের দ্বিতীয় পর্বে ওঠার পথ সুগম হলো। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট চার। কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে পর্তুগালের পক্ষে দু'টি গোল করেন থিয়াগো। এছাড়া একটি করে গোল করেন রাউল মিরেলেস, সিমাও, অ্যালমেইদা, লিডসন এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের বিশ্বকাপে এ পর্যন্ত এটিই সবচেয়ে বড় জয়। আসলে, এটি ছিল পর্তুগালের 'বাঁচা-মরার' লড়াই। হেরে যাওয়া মানেই বিদায় প্রায় নিশ্চিত। তাই খেলার শুরু থেকেই আক্রমণ চালাতে দেখা যায় ক্রিশ্চিয়ানো রোনালদোদের। খেলার দুই মিনিটেই এগিয়ে যেতে পারতো ইউরোপের এই দেশটি। উত্তর কোরিয়ার গোলে দুর্দান্ত শট নেন রোনালদো। কিন্তু গোলরক্ষক রি মায়োং গুক আরো নিখুঁতভাবে তা আটকে দেন। ছয় মিনিটে আবারো এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পর্তুগিজরা। কিন্তু এবারও ভাগ্য প্রতারণা করে। রিকার্ডো কারভালহোর 'হেড' উত্তর কোরিয়ার গোলপোস্টে লেগে ফিরে আসে। কিন্তু ২৯ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। থিয়াগোর কাছ থেকে বল পেয়ে অসাধারণ দক্ষতায় উত্তর কোরিয়ার জালে বল পাঠিয়ে দেন রাউল মিরেলেস। খেলার সময় বৃষ্টি নামায় তারা তাদের স্বাভাবিক ফুটবল খেলতে পারছিল না। বৃষ্টি থেমে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ভয়ঙ্কর হয়ে ওঠে পর্তুগাল। একের পর এক আক্রমণ চালিয়ে তছনছ করে দেয় তারা উত্তর কোরিয়ার রক্ষণভাগ। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান সিমাও। তাকে বল যোগান দিয়েছিলেন রাউল মিরেলেস। তিন মিনিট পর আবারো গোল। এবার ফাবিয়ো কনত্রাওয়ের ক্রসে মাথা ছুঁইয়ে জালে বল পাঠিয়ে দেন হুগো অ্যালমেইদা। ৬০ মিনিটে আরো এগিয়ে যায় গত বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে খেলা দলটি। এবার গোলদাতা থিয়াগো। তাকে বল বানিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এভাবে এগিয়ে যাওয়ার পরও আক্রমণের তীব্রতা কমেনি পর্তুগালের। ৭০ মিনিটে গোল পেতে পারতেন দলের সেরা তারকা রোনালদো। কিন্তু তার শট উত্তর কোরিয়ার গোলপোস্টে লেগে ফিরে আসে। ৮১ মিনিটে ব্যবধান আরো বাড়িয়ে নেয় পর্তুগাল। এবার গোল করেন বদলি হিসেবে খেলতে নামা লিডসন। গোল উৎসবের এই ম্যাচে রোনালদো গোল না করলে কি চলে? শেষ পর্যন্ত খেলা তৈরির এই কারিগরও নিশানা খুঁজে পেলেন ৮৭ মিনিটে। দলের পক্ষে ৬ষ্ঠ গোল করেন তিনি। খেলার ৮৯ মিনিটে থিয়াগো নিজের দ্বিতীয় ও দলের পক্ষে সপ্তম গোল করেন। এই হারের পর দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেলো উত্তর কোরিয়ার। এর আগে একবারই বিশ^কাপ খেলেছে উত্তর কোরিয়া, ১৯৬৬ সালে। সেবার ইতালিকে ১-০ গোলে হারিয়ে উত্তর কোরিয়া কোয়ার্টার ফাইনালে উঠেছিল। কিন্তু এবার গ্র"প পর্ব থেকেই বিদায় নিতে হলো তাদের। উত্তর কোরিয়া গ্র"প পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৫ জুন মুখোমুখি হবে আইভরি কোস্টের। একইদিন পর্তুগাল খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০২৮ ঘ.