২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রমনাত্মক ফুটবল খেলবে দ. কোরিয়া

দেয়ালে পিঠ ঠেকে গেছে দক্ষিণ কোরিয়ার। বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখতে হলে মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে দক্ষিণ কোরিয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 12:27 PM

Updated : 25 Aug 2022, 12:34 PM

ডারবান, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেয়ালে পিঠ ঠেকে গেছে দক্ষিণ কোরিয়ার। বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখতে হলে মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে দক্ষিণ কোরিয়াকে। 'বি' গ্র"পের এই ম্যাচটি হবে ডারবানের মোসেস মাবহিদা স্টেডিয়ামে। তবে দক্ষিণ কোরিয়া মাঠে নামবে কিছুট স্বস্তি নিয়ে। কারণ তারা যাদের মুখোমুখি হচ্ছে সেই নাইজেরিয়া খেলতে নামবে নিছকই নিয়ম রক্ষা করতে। প্রথম দুটো খেলায় হারের ফলে পরের পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে সুপার ইগলসদের। দক্ষিণ কোরিয়ার কোচ হু জু মো বলছেন, "আমরা কোনো কিছু নিয়ে ভাবছি না। শুধু এই টুকু জানি, আমাদের জিততে হবে।" জেতার জন্যই নাইজেরিয়ার বিপক্ষে আক্রমনাত্মক কৌশল বেছে নেবেন দক্ষিণ কোরিয়ার কোচ। তিনি জানান, ৪-৪-২ পদ্ধতিতে তিনি তার দলকে খেলাবেন। সেক্ষেত্রে অধিনায়ক পার্ক জি সুংয়ের সঙ্গে আক্রমণভাগে থাকবেন লি ডং গুক। নাইজেরিয়ার অবশ্য হারানোর কিছু নেই। কিন্তু জিততে পারলে কিছুটা সম্মান বয়ে আনবে। তাই তো কোচ লারস লেজারব্যাক বলছিলেন, "ছেলেদের আমি বলে দিয়েছি ফলাফল কি হবে তা নিয়ে ভেবো না। তোমরা শুধু ৯০ মিনিট খেলে যাও। আশা করছি, জয় দিয়েই শেষ করতে পারবো আমাদের 'মিশন'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮১০ ঘ.